ঢাকা ০২:১৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়ায় অবৈধ ভুসনা জাল বিক্রেতাকে অর্থদণ্ড, জাল পুড়িয়ে বিনষ্ট। সাংবাদিক মিঠু”র পিতা মরহুম সুজা উদ্দিন বিশ্বাস “র ১১ তম প্রয়ান দিবসের দোয়া মোনাজাত অনুস্ঠিত

মন্ত্রিপরিষদ সম্প্রসারণের আলোচনায় পটুয়াখালী-৪ আসনের এমপি মোশাররফ হোসেন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫১:০৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ১০৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে মন্ত্রিপরিষদ সম্প্রসারণের পরিকল্পনা করছে সরকার। এ উদ্যোগের অংশ হিসেবে নতুন করে পাঁচজনকে মন্ত্রিপরিষদে অন্তর্ভুক্ত করার আলোচনা চলছে। এর মধ্যে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য সাবেক ছাত্রনেতা এবিএম মোশাররফ হোসেনের নামও আলোচনায় রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্রগুলো জানায়, মন্ত্রণালয়ের প্রশাসনিক ও রাজনৈতিক চাপ কমাতে এবং দপ্তর বণ্টনের মাধ্যমে কাজের ভারসাম্য আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। একই সঙ্গে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রীদের কাজের চাপ কমানোর বিষয়েও পুনর্বিন্যাসের পরিকল্পনা রয়েছে।

আলোচনায় থাকা নামগুলোর মধ্যে কয়েকজন সংসদ সদস্য ছাড়াও একজন টেকনোক্র্যাট অন্তর্ভুক্ত থাকার কথা জানা গেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।

সরকারি সূত্রের ভাষ্যমতে, চলতি মাসের মধ্যেই মন্ত্রিপরিষদে এই পরিবর্তন ও সম্প্রসারণ আসতে পারে। এতে নতুন মুখ যুক্ত হওয়ার পাশাপাশি কিছু মন্ত্রণালয়ের দায়িত্বও পুনর্বণ্টন করা হতে পারে।

প্রথমবারের মত নির্বাচিত এমপি এবিএম মোশাররফ হোসেনের নাম আলোচনায় থাকায় পটুয়াখালী-৪ আসনের রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনাও লক্ষ্য করা গেছে বেশ। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মন্ত্রিপরিষদ সম্প্রসারণের আলোচনায় পটুয়াখালী-৪ আসনের এমপি মোশাররফ হোসেন

আপডেট সময় : ০৬:৫১:০৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬