ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়ায় অবৈধ ভুসনা জাল বিক্রেতাকে অর্থদণ্ড, জাল পুড়িয়ে বিনষ্ট। সাংবাদিক মিঠু”র পিতা মরহুম সুজা উদ্দিন বিশ্বাস “র ১১ তম প্রয়ান দিবসের দোয়া মোনাজাত অনুস্ঠিত মালামাল বোঝাই ৭ টি ট্রাক আটক করলো পায়রাবন্দর নিরাপত্তা বিভাগ।

আমরা কেউ পূর্বের অবস্থায় ফিরতে চাই না: আলী রীয়াজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৭:২৩ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫ ১১৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কেউ জুলাইয়ের আগের অবস্থায় ফিরে যেতে চায় না বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপিত অধ্যাপক আলী রীয়াজ। ফাইল ছবি

জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে ঐক্যমত হতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ।

রোববার (২৯ জুন) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত কমিশনের দ্বিতীয় অধিবেশনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

দেশের স্বার্থে সংস্কার আলোচনার অগ্রগতি প্রয়োজন উল্লেখ অধ্যাপক আলী রীয়াজ বলেন, আমরা কেউ পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই না৷ তাই দেশের স্বার্থে আপনারা বিষয়টি বিবেচনা করুন৷ যে অঙ্গীকার নিয়ে আমরা গত জুলাইয়ে ঐক্যবদ্ধ ছিলাম, তার কতটা অর্জিত হয়েছে? আমরা কী শুধু নিজের ও দলের স্বার্থ চাইব, নাকি দেশের স্বার্থও দেখব? আমরা আশাকরি বেশিরভাগ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে একমতে নিয়ে আসতে পারবো।

কমিশন বৈঠকে আলোচনার বিষয় নিয়ে তিনি আরও বলেন, অধিকাংশ দল নীতিগতভাবে দ্বিকক্ষীয় সংসদের পক্ষে। উচ্চকক্ষ প্রাপ্ত ভোটের ভিত্তিতে আসন গঠনের একমত বেশিরভাগ দল।তবে কিছু দল একমত হয়নি।

নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, প্রাপ্ত ভোটের মাধ্যমে সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোট করার জন্য অধিকাংশ দল মতামত দিয়েছে। কিছুকিছু দল এই বিষয়ে সুস্পষ্ট আপত্তি জানিয়েছে। অধিকাংশ রাজনৈতিক দল যেহেতু দ্বিকক্ষ পার্লামেন্ট গঠনে আগ্রহী আছে সেক্ষেত্রে ভোট গ্রহণের প্রক্রিয়া নিয়ে আলোচনার মাধ্যমে একমত হতে পারবো। যে সমস্ত দলগুলোর এই বিষয়ে আপত্তি আছে তারা জানিয়েছে আবারও এই বিষয় নিয়ে আলোচনা করবে।  

এছাড়া সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি (সংসদ বহাল থাকলে- প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধীদলের নেতা, অন্য বিরোধী দলগুলোর নির্বাচিত একজন প্রতিনিধি, রাষ্ট্রপতির প্রতিনিধি, বিচারপতির প্রতিনিধি) নিয়ে আরো একটু আলোচনার দরকার আছে। যে সব দল এখনো একমত হতে পারেনি তাদের পু্র্নবিবেচনা করতে অনুরোধ করা হয়েছে বলেও জানান ঐকমত্য কমিশনের সহ০সভাপতি আলী রীয়াজ। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আমরা কেউ পূর্বের অবস্থায় ফিরতে চাই না: আলী রীয়াজ

আপডেট সময় : ০৮:৩৭:২৩ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫