ঢাকা ০১:০৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়ায় অবৈধ ভুসনা জাল বিক্রেতাকে অর্থদণ্ড, জাল পুড়িয়ে বিনষ্ট। সাংবাদিক মিঠু”র পিতা মরহুম সুজা উদ্দিন বিশ্বাস “র ১১ তম প্রয়ান দিবসের দোয়া মোনাজাত অনুস্ঠিত

দুদক কর্মকর্তা পরিচয়ে এনসিপি নেত্রীর কাছে চাঁদা দাবি, মূলহোতাসহ গ্রেফতার ৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫ ১৩৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান, মহাপরিচালক বা কর্মকর্তা পরিচয় দিয়ে মামলা থেকে অব্যাহতি প্রদানের কথা বলে প্রতারণা করে আসা চক্রের মূলহোতাসহ চার জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলাবাহিনী।

রোববার (২৯ জুন) দুদকের প্রধান কার্যালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

তিনি বলেন, গত ২৪ জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর একটি পোস্ট দুর্নীতি দমন কমিশনের দৃষ্টি গোচর হয়। এরইমধ্যে দুদক পোস্টটি আমলে নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়।  

এরপর পুলিশ সুপার পদমর্যাদার কর্মরত একজন পরিচালকের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করে। তারই পরিপ্রেক্ষিতে পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় গত রাতে প্রতারক চক্রটিকে সনাক্ত করে চক্রের মূলহোতা সেলিমসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।

গ্রেফতারকৃতরা হলেন-পিরোজপুর জেলার আ. ছাত্তার কবিরের ছেলে মো. সেলিম (৪০) ও বাগেরহাটের মো. মজিবর রহমান শেখের ছেলে মো. তরিকুল ইসলাম (৪০)। তারা দু’জন বর্তমানে ঢাকার মুগদা থানার মান্ডা গ্রীন মডেল টাউনে বসবাস করছেন। এ ছাড়া ঢাকার মুগদা থানার দক্ষিণ মান্ডার মো. আব্দুল কাশেমের ছেলে মো. আতিক (৩৮) ও আব্দুর রবের ছেলে মো. আব্দুল হাই সোহাগ (৩৫)।

দুদক মহাপরিচালক জানান, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি সনি ডিজিটাল এইচডি ক্যামেরা, বুম, সেলফি স্টিক, দুইটি পাসপোর্ট, একটি সমকাল পত্রিকার নামে আইডি কার্ড, সমকাল, এশিয়ান টিভি, এফসি টিভিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পথধারী সোহাগ পাটোয়ারী নামীয় ভিজিটিং কার্ড, সোনালী ব্যাংকের চেক বই, ছয়টি মোবাইল সেট, ১৩টি সিমকার্ড জব্দ করা হয়।

প্রতারকচক্রটি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, মহাপরিচালক বা কর্মকর্তা পরিচয়ে মামলা থেকে অব্যাহতি প্রদানের কথা বলে প্রতারণা করে আসছিল। চক্রটির বিরুদ্ধে এরইমধ্যে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে দুদক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দুদক কর্মকর্তা পরিচয়ে এনসিপি নেত্রীর কাছে চাঁদা দাবি, মূলহোতাসহ গ্রেফতার ৪

আপডেট সময় : ০৭:৪৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫