ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়ায় অবৈধ ভুসনা জাল বিক্রেতাকে অর্থদণ্ড, জাল পুড়িয়ে বিনষ্ট। সাংবাদিক মিঠু”র পিতা মরহুম সুজা উদ্দিন বিশ্বাস “র ১১ তম প্রয়ান দিবসের দোয়া মোনাজাত অনুস্ঠিত

মৌলভীবাজারের সাবেক আমির মরহুম মতলিবের পরিবারের সঙ্গে জামায়াত আমিরের সৌজন্য সাক্ষাৎ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫ ১১৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মৌলভীবাজারে জেলা জামায়াতের সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মরহুম দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শুক্রবার (২৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে তিনি শহরের শাহ মোস্তফা রোডস্থ দেওয়ান মঞ্জিলে গিয়ে মরহুমের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন মরহুমের বড় ছেলে দেওয়ান শরীফুজ্জামান, দেওয়ান শিবলী জামান, দেওয়ান মাশকুরুজ্জামান, দেওয়ান মোয়াজুজ্জামানসহ পরিবারের অন্যান্য সদস্য।

সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. ফখরুল ইসলাম, জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী, সাবেক জেলা আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য আব্দুল মান্নান, জেলা সেক্রেটারি ইয়ামীর আলীসহ অন্যান্য নেতা।

পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান মরহুমের গ্রামের বাড়ি গিয়াসনগর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে যান এবং মরহুমের কবর জিয়ারত করেন। পরে গ্রামের বাড়িতে নিকট আত্মীয়-স্বজনদের সঙ্গেও সাক্ষাৎ করেন।

এ সফরের মাধ্যমে তিনি মরহুমের অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তার পরিবারের প্রতি সহমর্মিতা জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মৌলভীবাজারের সাবেক আমির মরহুম মতলিবের পরিবারের সঙ্গে জামায়াত আমিরের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ১২:১৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫