ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জমি দখলের বিষয়ে মুখ খুললেন এনসিপি নেতা ও কনটেন্ট ক্রিয়েটর কাফি কলাপাড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ, গ্রেফতার-১ ঠিকাদারির নামে প্রতারণার অভিযোগে অভিযুক্ত প্রণব শাখারি গোপাল কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা কাফির বিরুদ্ধে বিদ্যালয়ের জমি দখল রাস্তা নির্মাণের অভিযোগ কলাপাড়ায় “প্রাণ সংহতি” সম্মাননা পেলেন এসিল্যান্ড। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে পায়রা বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল, রাসেল সম্পাদক নির্বাচিত হায়াতো ও মোকো এডিশন স্মার্টওয়াচ এবং হেডফোন আনল ওরাইমো বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৬ জেলেকে খুঁজতে নৌবাহিনীর ‘বানৌজা গোমতি’র উদ্ধার অভিযান মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা ঘোষনার প্রস্তুতির খবরে উপকূলে উৎসবের আমেজ

ইরান থেকে ধেয়ে আসছে মিসাইলের বহর, জানাল ইসরাইল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ ৬৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরান থেকে কিছুক্ষণ আগে ইসরাইলি ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্রের বহর নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরাইলের সেনাবাহিনী।ইসরাইলি বাহিনী জানিয়েছে,  ‘হুমকি’ প্রতিহত করার জন্য তাদের প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। খবর আল জাজিরা’র।

বাসিন্দাদের সতর্ক করে ইসরাইলের সেনাবাহিনী বলেছে, ‘সতর্কতা পাওয়ার পর আপনাদের অবশ্যই সুরক্ষিত এলাকায় প্রবেশ করতে হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সেখানেই থাকতে হবে।’ 

তবে ইরানি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের খবর দেয়ার পরপরই ইসরাইল সেনাবাহিনী দাবি করেছে, ইরান থেকে ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই প্রতিহত করা হয়েছে। তবে কোনো ক্ষেপণাস্ত্র বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরাইলে পড়েছে কি না, তা বলা হয়নি।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘তেহরান খালি করার’ নির্দেশ-সংক্রান্ত হুমকির পর ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলসহ বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। 

বিবিসি জানায়, আন্দারযগৌ এলাকায় ইসরাইলের গোলা আঘাত হেনেছে। তবে কমপক্ষে দুটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক একটি বার্তা সংস্থা।

এদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, তারা আজই (মঙ্গলবার, ১৭ জুন) প্রথম ‘এক ধরনের ক্ষেপণাস্ত্র’ ব্যবহার করেছেন যা ইসরাইল প্রতিহত করতে অক্ষম।

তিনি বলেন, অল্প কিছু দেশের হাতেই এ ধরনের উচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র আছে।

ইসরাইলের কর্মকর্তাদের মতে, সবশেষ মঙ্গলবার ভোরের হামলায় ৩০টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইরান থেকে ধেয়ে আসছে মিসাইলের বহর, জানাল ইসরাইল

আপডেট সময় : ০৯:৫২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫