ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

মাদারীপুরে আবহাওয়ার যন্ত্র স্থাপনে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ ১৩৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুরে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে কেনা রেইন গজ মিটার স্থাপনে দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার (১৭ জুন) দুপুরে জেলার কৃষি সম্প্রসারণ অধিদফতরের খামারবাড়িতে এই অভিযান চালানো হয়।

অভিযানের নেতৃত্ব দেন দুর্নীতি দমন কমিশনের মাদারীপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান বুলবুল। এ সময় কৃষি সম্প্রসারণের কার্যালয়ের কর্মকর্তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র চান তারা। তাৎক্ষণিক কাগজপত্র দেখাতে পারেনি কৃষি অফিস। তবে, আগামী ১৫ দিনের মধ্যে প্রকল্পের সঙ্গে জড়িত কর্মকর্তাসহ প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখতে অনুরোধ করেছেন দুদকের কর্মকর্তারা।

দুর্নীতি দমন কমিশনের মাদারীপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান বুলবুল জানান, ২০১৮-১৯ অর্থ বছরে জেলার ৬০টি ইউনিয়নের মধ্যে ৫৬টি ইউনিয়নে বসানো হয় আগাম আবহাওয়ার পূর্বাভাসের যন্ত্র রেইন গজ মিটার। তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, ঝড়ের পূর্বাভাস, আলোকঘণ্টাসহ ১০টি বিষয়ে তথ্য সংগ্রহ ও তা কৃষকদের মাঝে প্রকাশের জন্য প্রতিটি ইউনিয়নে একজন করে উপসহকারী কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়।

বিশ্ব ব্যাংকের অর্থায়নে, কৃষি সম্প্রসারণ অধিদফতর থেকে বসানো রেইন গজ মিটার দেখাশোনা ও সঙ্গে ইন্টারনেট সংযোগের জন্য প্রত্যেক উপসহকারী কৃষি কর্মকর্তাকে দেয়া হয় একটি করে ট্যাব, প্রিন্টার, সীম কার্ড ও মডেম। যার অধিকাংশেরই নেই কোনো হদিস। রেইন গজ মিটার অকেজো ও যন্ত্রাংশের হসিন না থাকার এমন অভিযোগ জেলার কৃষি সম্প্রসারণ অধিদফতরে অভিযানে যায় দুদকের ৫ সদস্যের একটি দল। পাশাপাশি সরেজমিনেও প্রতিটি ইউনিয়নে গিয়ে খোঁজ নেয়া হচ্ছে।

প্রকল্পে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়েছে কিনা সেটিও যাচাইবাছাই করছে দুদক। তদন্ত শেষে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত কমিশনের প্রধান কার্যালয়ে পাঠানো হবে এবং পরবর্তীতে আইনি পদক্ষেপ নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাদারীপুরে আবহাওয়ার যন্ত্র স্থাপনে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান

আপডেট সময় : ০৭:১৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫