ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়ায় অবৈধ ভুসনা জাল বিক্রেতাকে অর্থদণ্ড, জাল পুড়িয়ে বিনষ্ট। সাংবাদিক মিঠু”র পিতা মরহুম সুজা উদ্দিন বিশ্বাস “র ১১ তম প্রয়ান দিবসের দোয়া মোনাজাত অনুস্ঠিত

স্কুলে গাঁজা বিক্রি করতে এসে মাদক ব্যবসায়ী আটক

মোঃ শিহাব উদ্দিন টোকন, নাটোর জেলা প্রতিনিধি।।
  • আপডেট সময় : ০৫:১৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ ১৪৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের লালপুর স্কুল শিক্ষার্থীদের নিকট গাঁজা বিক্রি করতে এসে শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে হাতেনাতে ধরা পড়েছেন আল আমিন হোসেন (২৫) নামে এক গাঁজা ব্যবসায়ী। সে উপজেলার ধুপইল চকপাড়া গ্রামের মোঃ জমশেদ আলীর ছেলে।

বুধবার (১৪ মে) দুপুরে উপজেলার ওয়ালিয়া উচ্চ বিদ্যালয়ে মধ্যাহ্ন বিরতির (টিফিন) সময় স্কুলের শিক্ষার্থীদের নিকট গাঁজা ও গাঁজা সেবনের উপকরণ বিক্রি করার উদ্দেশ্যে স্কুল মাঠে অবস্থানকালে স্কুলের শিক্ষার্থীরা শিক্ষকদের সহায়তায় তাকে হাতেনাতে আটক করে।
বিষয়টি নিশ্চিত করে ওয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাওলানা আব্দুস সাত্তার বলেন, আল আমিন নামে এক যুবক স্কুলের শিক্ষার্থীদের নিকট গাঁজা বিক্রির উদ্দেশ্যে এসেছে এমন খবর পেয়ে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে গাঁজা এবং গাঁজা সেবনের উপকরণ পাওয়া যায়। এ সময় স্কুলের কোন এক শিক্ষার্থী তার নিকট থেকে গাঁজা ক্রয়ের জন্য তাকে ডেকেছে বলে সে (আল আমিন) স্বীকারোক্তি দেয়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

প্রধান শিক্ষক আরো বলেন, আল আমিন এর আগেও স্কুলে এসে মাদক বিক্রি করেছে এবং স্কুলে যাওয়া-আসার পথে ছাত্রীদের অশ্লীল ভাষায় উত্যক্ত করে বলে শিক্ষার্থীদের নিকট থেকে আজ অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে তিনি স্কুলের ব্যবস্থাপনা কমিটি ও অভিভাবকদের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন।

এ ব্যাপারে লালপুর থানার ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) সুমন চন্দ্র দাস বলেন, আটককৃত আল আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে। আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে নাটোর জেল হাজতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্কুলে গাঁজা বিক্রি করতে এসে মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ০৫:১৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫