ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

ধুলাসার ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতিকে দলীয় পদ থেকে অব্যাহতি।

কলাপাড়া প্রতিনিধি।
  • আপডেট সময় : ০৫:২৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানাধীন ধুলাসার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সভাপতি মো. জামাল দেওয়ানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) ধুলাসার ইউনিয়ন বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক শাহাজাদা হাওলাদারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সু-নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে মো. জামাল দেওয়ানকে সাংগঠনিকভাবে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে তিনি সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন। বিষয়টি পর্যালোচনা করে দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে তাকে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৩ মার্চ ২০২৬ তারিখ থেকে এ অব্যাহতির আদেশ কার্যকর হবে। পাশাপাশি দলীয় সকল পর্যায়ের নেতাকর্মীদের সংগঠনের শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে অব্যাহতি প্রাপ্ত মো. জামাল দেওয়ানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ধুলাসার ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতিকে দলীয় পদ থেকে অব্যাহতি।

আপডেট সময় : ০৫:২৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬