ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:২১:৫৫ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। রোববার পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ভারতের বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে পশ্চিমবঙ্গ পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ ও অবস্থানের অভিযোগে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন নামে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।

পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) অভিযান চালিয়ে তাদের বনগাঁ সীমান্ত এলাকা থেকে আটক করে।
ভারতীয় পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বাংলাদেশে রাজনৈতিক কর্মী শরিফ ওসমান হাদি হত্যা মামলার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।

এদিকে সংশ্লিষ্ট সূত্র জানায়, ওসমান হাদি হত্যাকাণ্ডের পর থেকেই প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিল।

ভারতে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ গ্রেফতার

আপডেট সময় : ০৭:২১:৫৫ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬