ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

যুবদল নেতার বিরুদ্ধে দুই সন্তানের জননী প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৩৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মহিপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক সুমন হাওলাদার ও তার ভাই মিরাজের বিরুদ্ধে সৌদি প্রবাসীর স্ত্রী দুই সন্তানের জননী জান্নাতী বেগম (২৫) কে মারধর করার অভিযোগ উঠেছে। এসময় তার স্ত্রী হাসিনা বেগম (৫০) কেও মারধর করা হয়। শনিবার দুপুরে ওই ইউনিয়নের বিপিনপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় আহত জান্নাতীকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। আর হাসিনা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

শরীরের যন্ত্রনা নিয়ে হাসপাতালের বিছানায় কাতরানো জান্নাতী বলেন, ৩ থেকে ৪ বছর ধরে প্রতিবেশী সুমনের সঙ্গে ১৩ শতাংশ জমি নিয়ে আমার শ্বাশুরী হাসিনা বেগমের বিরোধ চলে আসছে। এ জমি নিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার শালিস বৈঠক হয়েছে। কিন্তু সুমন কোন শালিস বৈঠক মানে। আমার স্বামী সৌদি থাকার সুবাদে আমি ও আমার স্ত্রী ওই বাড়িতেই থাকি। আজ সুমন ও তার ভাই মিরাজ আমাদের ওই জমি দখল করতে আসে। এসময় আমি ও আমার শ্বাশুরি হাসিনা বাঁধা দিলে তারা দুই ভাই আমাদের ব্যাপক মারধর করে। চার মাস আগে সিজারের মাধ্যমে আমার এক কন্যা সন্তানের জন্ম হয়। সুমন আমার তল পেটে লাথি দেওয়ায় আমি ব্যাপক আহত হই। তারপরও তারা আমাকে মারতে থাকে। এক পর্যায়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি। 

হাসিনা বেগম বলেন, আমাকে ও আমার ছেলের স্ত্রীকে মারধর করার সময় আমাদের বাড়ির পাশের হাসান সম্পূর্ন ভিডিও করে। আমরা চলে আসার পর তারা হাসানকেও মারধর করে। এছাড়া বিরোধীয় উপর আমাদের কাঠ এবং টিন ছিলো। পরে সুমন তার লোকজন নিয়ে সব লুটপাট করে নিয়ে যায়। 

এ বিষয়ে জানতে মহিপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক সুমন হাওলাদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার জমি তারা দখল নিয়েছে। আমি বাঁধা দিতে গেলে তারা আমাকে মারধর করে। আমি হাসপাতাল ভর্তি আছি।

মহিপুর থানার ওসি মহব্বত খান বলেন, এ ঘটনায় কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যুবদল নেতার বিরুদ্ধে দুই সন্তানের জননী প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ

আপডেট সময় : ০৯:৩৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬