ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ভিডিও ভাইরাল

কলাপাড়ায তরমুজ খেত নষ্ট করায় ছাগল ধরে পুলিশে দিল কৃষক 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৫:২৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ২০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়ায় এক প্রতিবেশীর পালন কৃত গবাদি পশুর যন্ত্রণায় অতিষ্ট হয়ে ছাগল ধরে পুলিশ দিয়েছেন এক কৃষক। রোববার দুপুর আড়াইটার দিকে মোটরসাইকেল যোগে একটি ছাগল কোলে বসিয়ে নিয়ে থানায় আসেন ভুক্তভোগী কৃষক আলাউদ্দিন।

পরে প্রতিবেশী রফিক হাওলাদারের বিরুদ্ধে তিনি একটি লিখিত অভিযোগ দায়েরের পাশাপাশি ছাগলটি পুলিশের সুপার্দ করেন। 

বিষয়টি প্রথমে হাস্যকর মনে হলেও পরে তার অভিযোগের আদ্যপ্রান্তে জানা যায় কতটা ক্ষতির সম্মুখীন হয়েছেন তিনি। 

উপজেলার টিয়াখালী  ইউপির টিয়াখালী গ্রামের এই প্রান্তিক কৃষক একজন সৃজনশীল খামারি আলাউদ্দিন হাওলাদার।  চলতি মৌসুমে বেশ কিছু জমিতে রবিশস্যের আবাদ করেছেন তিনি। 

কিন্তু প্রতিবেশী রফিক হাওলাদারের পালিত গরু, ভেড়া এবং ছাগল প্রতিদিনই তার খেতে ঢুকে ফসল নষ্ট করে যায়। গতকাল শনিবার দুপুরেও এক পাল ভেড়া ও ছাগল তার তরমুজ খেতে প্রবেশ করে ৩০ শতক জমির ফসল নষ্ট করে। এছাড়া গত এক মাস ধরে এসব ভেড়া, ছাগল ও গরু তার প্রতিনিয়ত ক্ষতি সাধন করে আসছিল। 

এ নিয়ে ভুক্তভোগী আলাউদ্দিন তার প্রতিবেশী রফিক হাওলাদার কে বেশ কয়েকবার অবহিত করলেও তিনি কর্ণপাত করেননি। তাই বাধ্য হয়ে গতকাল একটি ছাগল তিনি আটক করেন। 

পরে একাধিকবার জানানো হলেও তিনি খোঁজ নিতে আসেননি। তাই  এর ফায়সালা পেতে ছাগল নিয়ে থানায় হাজির হন তিনি। 

এছাড়া তিনি বলেন,  প্রতিবেশী রফিক হাওলাদারের পালিত গবাদি পশু তার অন্তত ২ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেছে। তাই অত্যাচার সইতে না পেরে বাধ্য হয়ে ছাগল নিয়ে থানা এসেছেন তিনি। 

এ বিষয়ে কলাপাড়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এস আই)  রাসেল জানান, অভিযোগ পেয়ে রফিক হাওলাদারের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হয়েছে। কিন্তু তিনি সাড়া দেননি। আর থানায় তো পশু রাখার কোন জায়গা নেই।  তাই স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে যোগাযোগ করে ছাগলটি আলাউদ্দিনের জিম্মাতেই রাখা হয়েছে। পরবর্তী তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কলাপাড়ায তরমুজ খেত নষ্ট করায় ছাগল ধরে পুলিশে দিল কৃষক 

আপডেট সময় : ০৮:০৫:২৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬