ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দলের তিন নেতা বহিষ্কার

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ১২:১৭:৩২ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল–এর তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। রোববার (২ মার্চ) উপজেলা শাখার পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কলাপাড়া উপজেলা ও নীলগঞ্জ ইউনিয়ন শাখার তিন নেতাকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন—নীলগঞ্জ ইউনিয়ন শাখার আহ্বায়ক মো. সোহানুর রহমান সুমন, যুগ্ম আহ্বায়ক মো. রাসেল হাওলাদার এবং সদস্য মো. সজিব ফকির।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো কর্মকাণ্ডে জড়িত হলে ভবিষ্যতেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

উপজেলা শাখার আহ্বায়ক মো. জাকির হোসেন বাদল মৃধা এবং সদস্য সচিব মো. ঢালী রুহুল আমিন অভি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দলের তিন নেতা বহিষ্কার

আপডেট সময় : ১২:১৭:৩২ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬