ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

কলাপাড়ায় ধর্ষন চেষ্টায় অভিযুক্তকে ৫০ জুতার বাড়ি ও ৫ হাজারে সমঝোতা

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:০৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়ায় চতুর্থ শ্রেনীর এক  শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার দায়ে অভি যুক্ত রিপনকে (৩৫)  ৫০ জুতার বাড়ি ও ৫ হাজার টাকা জরিমানা হয়েছে। দশকানি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেমায়েত উদ্দিন নান্নু তালুকদার সালিস বৈঠক বসিয়ে এ রায় দেন। 

পরে স্থানীয় এক প্রভাবশালী জনসম্মুখ্যে ওই ব্যক্তিকে ৫০ জুতার বাড়ি প্রদান করে এ রায় কার্যকর করেন। মঙ্গলবার রাতে উপজেলার লালুয়া ইউনিয়নের দশকানি গ্রামে এ ঘটনা ঘটে। আর সরকারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক হয়েন এমন সালিস বৈঠক করায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে তিনি প্রভবাশালী হওয়ায় ওই এলাকায় তার বিরুদ্ধে  কেউ মুখ খুলতে রাজি হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ওই এলাকার একটি বাড়িতে ইফতারির আয়োজন করা হয়। চারিপাড়া গ্রামের রিপন সেই দাওয়াতে গিয়ে আত্মীয়তার সুবাদে ওই শিক্ষার্থীর ঘরে গিয়ে তাকে ঝাপটে ধরে জোরপূর্বক অন্ধকার স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ওই শিশুর ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে আটক করে। 

এ ঘটনায় দশকানি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নান্নু তালুকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি  বলেন সকলের সম্মতিক্রমে সালিশ হয়েছে। ওই মেয়ের পরিবার চাইলে আদালতের আশ্রয় নিতে পারে। 

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিদা বেগম বলেন, একজন সরকারি কর্মকর্তা কোনভাবেই শালিস বিচার করতে পারেনা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। 

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ বলেন, বিষয়টি খোজ খবর নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কলাপাড়ায় ধর্ষন চেষ্টায় অভিযুক্তকে ৫০ জুতার বাড়ি ও ৫ হাজারে সমঝোতা

আপডেট সময় : ০৫:০৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬