পটুয়াখালী-০৪ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন গণ অধিকারের কেন্দ্রীয় উচ্চতর পরিষদের সদস্য রবিউল হাসান
- আপডেট সময় : ০৯:৫৭:০২ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ৭২ বার পড়া হয়েছে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহনের লক্ষে
পটুয়াখালী-০৪(কলাপাড়া-মহিপুর-রাঙ্গাবালী) সংসদীয়
থেকে মনোনয়নপত্র দাখিল করলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় উচ্চতর পরিষদের সদস্য ও দলীয় প্রার্থী মো. রবিউল হাসান।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টার সময় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধান নির্বাচন কর্মকর্তা ও পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহিদ হোসেন চৌধুরীর হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এসময়ে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাসেল,পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সৈয়দ নজরুল ইসলাম লিটু, যুগ্ম আহ্বায়ক সাদ্দাম মৃধা,যুব অধিকার পরিষদের সভাপতি রুম্মান হোসেন সাধারণ সম্পাদক, আবদুর রহমান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি মহাসিন মিয়া সাধারণ সম্পাদক রুবেল মাহমুদসহ জেলার সিনিয়র নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র দাখিল শেষে রবিউল হাসান বলেন,
তারুণ্যের নতুন ধারার রাজনীতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জনগণের সেবক হিসেবে পটুয়াখালী-০৪ কলাপাড়া – রাংগাবালীর জনগণের জন্য কাজ করতে চাই।

















