কলাপাড়ায় বিএনপির মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের পক্ষে মনোনয়ন পত্র দাখিল
- আপডেট সময় : ০১:৫৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ৬৬ বার পড়া হয়েছে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহনের লক্ষে পটুয়াখালী-০৪ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের পক্ষে মনোনয়ন পত্র দাখিল করা হয়েছে। রবিবার দুপুর বারোটায় কলাপাড়া উপজেলার সহকারী রিটার্ন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ নিকট উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারের নেতৃত্বে ৫ সদস্যদের একটি দল এ মনোনয়ন পত্র দেন।
এর আগে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দেশের শান্তি, গণতন্ত্রের পুনরুদ্ধার, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমাদানকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন হাওলাদার,
রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আঃ গফফার, মহিপুর থানা বিএনপির সভাপতি আঃ জলিল, কুয়াকাটা পৌর বিএনপি সভাপতি আজিজ মুসুল্লি, কলাপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন -অর-রশিদ, পৌর বিএনপি সভাপতি গাজী ফারুক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদারসহ বিএনপি ও অংসংগঠনের নেতাকর্মী ও গণমাধ্যম কর্মীরা।
মনোনয়নপত্র দাখিল শেষে উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই এবিএম মোশাররফ হোসেন নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি নির্বাচন কমিশনের কাছে একটি সুষ্ঠ নির্বাচন উপহার দেয়ার প্রত্যাশা করেন। আর সরকারি সকল বিধি-নিষেধ মেনেই আমরা নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাবো।
উপজেলার সহকারী রিটার্ন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, আপনারা নির্বাচনীয় আচরণ বিধি মেনে নির্বাচনের প্রচার প্রচারণা চালিয়ে যাবেন। সকলের সহযোগিতায় একটি নিরপেক্ষ, সুষ্ঠু, সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

















