ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
 কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ভিডিও ভাইরাল কলাপাড়ায় ধর্ষন চেষ্টায় অভিযুক্তকে ৫০ জুতার বাড়ি ও ৫ হাজারে সমঝোতা খাস জমি দখলকে কেন্দ্র করে হামলা: নারীর দুই হাত ভাঙার অভিযোগ। কলাপাড়ায় বিয়ে করতে গিয়েও দিতে হল চাঁদা, অভিযোগ যুবদল নেতা দেলোয়ার মৃধার বিরুদ্ধে। কলাপাড়ায তরমুজ খেত নষ্ট করায় ছাগল ধরে পুলিশে দিল কৃষক  হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ গ্রেফতার

মাদ্রাসা সুপারের অনিয়ম ও দুর্নীতি ধামাচাপা দিতে বিএনপি নেতা ও ইউপি সদস্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৪৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ ৬০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়ায় মাদ্রাসা সুপারের অনিয়ম ও দুর্নীতি ধামাচাপা দিতে বিএনপি নেতা ও ইউপি সদস্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য উপস্থাপনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা এগারোটায় কলাপাড়া টেলিভিশন জার্নালিষ্ট ফোরামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন বালিয়াতলী ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক ইউসুব শিপাই। 

এসময় ভুক্তভোগী নাসিমা বেগম, ইদ্রিস আকন, মো. আজিজ, খোকনসহ ওই এলাকার অর্ধশত মানুষ উপস্থিত ছিলেন। 

লিখিত বক্তব্যে ইউসুব শিপাই বলেন, বালিয়াতলী ইউনিয়নিয়নে ছোট বালিয়াতলী এম.এম. এ দাখিল মাদ্রাসার সুপারের আ.ব.ম ফয়েজ উল্লাহ অভিভাবকে না জানিয়ে, নির্বাচনী তফসিল ঘোষণা না করে গোপনে  কমিটি গঠনের মাধ্যমে বাণিজ্য করেছে এবং অবৈধভাবে ঘুষ গ্রহনের মাধ্যমে আয়া, নৈশ প্রহরী ও পিয়ন নিয়োগ দিয়েছে। এর পরিপেক্ষিতে গত বৃহস্পতিবার সকালে ওই মাদ্রাসায় অভিভাবক ও আপমার জনসাধারন সুপারের বিরুদ্ধে একটি মানববন্ধন করেন। এ মানববন্ধনে তিনি বক্তব্য দেয়ায় শুক্রবার তার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট তথ্য তুলে ধরে সংবাদ সম্মেলন করেন সুপার ফয়েজ উল্লাহ। যার কোন যুক্তি নাই। তার বাবার কথা উল্লেখ করেন যে ০.১৩ শতাংশ জমি মাদ্রাসায় দান করেছেন। তাহা আদৌও সঠিক না। তবে তার বাবা ফোরকানিয়া মাদ্রাসায় ০.১৩ শতাংশ জমি দান করেন। তবে ওই মাদ্রায় তার বাবা কোন জমি দান করেননি।

তিনি আরও বলেন, উত্তর কালামপুর কালিবাড়ি নূরানী দাখিল মাদ্রাসার সুপার ও আমতলী ওলামা লীগের সভাপতি মাওলানা আলাউদ্দিন সিকদার বর্তমানে ছোট বালিয়াতলী এম.এম.এ দাখিল মাদ্রাসা কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে। সেও এক দুর্নীতি বাজ। তার বিরুদ্ধে গত ৮ই অক্টোবর একটি জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকায়  “আমতলীর ওলামা লীগের সভাপতি মাদ্রাসা সুপারের অনিয়ম ও দুর্নীতির কান্ড ”  শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। 

ইউসুব সিপাই আরও বলেন, সুপারের বিরুদ্ধে যে মানববন্ধন হয়েছে সেখানে দূর্নীতি ও অনিয়মের চিত্র উঠে এসেছে। সে অনিয়ম ধামাচাপা দেওয়ার জন্য শুক্রবার তিনি কার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেন। ওই মাদ্রাসার আজ পর্যন্ত যে কজনের নিয়োগ হয়েছে সম্পন্ন অবৈধ উপায় অবলম্বন করে উক্ত নিয়োগ পরিচালনা করেছের সুপার আ.ব.ম ফয়েজ উল্লাহ। তিনি তার সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে যে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ যুক্ত করেন তার আদৌও কোন সত্যতা নাই। মূলত তার সম্মানহানী এবং সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই সাংবাদিক সম্মেলন করেছেন। তাই তিনি ওই সাংবাদিক সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এ বিষয়ে জানতে ছোট বালিয়াতলী এম.এম.এ দাখিল মাদ্রাসার সুপার আ.ব.ম ফায়েজ উল্লাহ বলেন, ইউসুফ শিপাহী বাবা মাদরাসার নামে ১৩ শতাংশ জমি রেকর্ড করে দিয়েছেন কিন্তু  ওই জমি বুঝিয়ে না দিতেই তিনি তালবাহানা ও মানববন্ধনসহ পাল্টা সংবাদ সম্মেলনে করেন। মাদ্রাসার সভাপতি কখনো ওলামালীগ করেননি। আমার কাছে প্রমান আছে। নিয়োগ প্রার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। ইউসুব শিপাই নিজেই টাকা নিয়েছেন আবার তিনিই ফেরত দিয়েছেন। টাকা নেওয়ার বিষয়ে আমি কিছুই জানিনা। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাদ্রাসা সুপারের অনিয়ম ও দুর্নীতি ধামাচাপা দিতে বিএনপি নেতা ও ইউপি সদস্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০২:৪৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫