ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
 কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ভিডিও ভাইরাল কলাপাড়ায় ধর্ষন চেষ্টায় অভিযুক্তকে ৫০ জুতার বাড়ি ও ৫ হাজারে সমঝোতা খাস জমি দখলকে কেন্দ্র করে হামলা: নারীর দুই হাত ভাঙার অভিযোগ। কলাপাড়ায় বিয়ে করতে গিয়েও দিতে হল চাঁদা, অভিযোগ যুবদল নেতা দেলোয়ার মৃধার বিরুদ্ধে। কলাপাড়ায তরমুজ খেত নষ্ট করায় ছাগল ধরে পুলিশে দিল কৃষক  হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ গ্রেফতার

কলাপাড়ায় গোপনে এ্যাডহক কমিটি ও ঘুষ দুর্নীতির মাধ্যমে নিয়োগ বানিজ্য বাতিলের দাবিতে মানববন্ধন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৩২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়ায় ছোট বালিয়াতলী মুসুল্লীয়াবাদ আমিনিয়া দাখিল মাদ্রাসায় গোপনে এ্যাডহক কমিটি গঠন ও ঘুষ দুর্নীতির মাধ্যমে নিয়োগ বাণিজ্য বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা এগারোটায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ওই মাদ্রাসা প্রাঙ্গনে ঘন্টা ব্যাপী  এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইউসুফ আলম, অভিভাবক ইব্রাহিম তালুকদার, আবদুল আজিজ খান ও আবদুস সালাম। মানববন্ধনে ওই এলাকার শত শত মানুষ অংশগ্রহন করেন।

বক্তারা বলেন, মাদ্রাসার সুপার মাওলানা ফয়েজ উল্লাহ বেশ কিছুদিন আগে অভিভাবকদের না জানিয়ে গোপনে এডহক কমিটি গঠন করেন ও অবৈধভাবে মোটা অংকের ঘুষ নিয়ে শূন্যপদে নৈশ প্রহরী, আয়া ও পিয়ন পদে নিয়োগ দেন। তারা অনতিবিলম্ব অবৈধ নিয়োগ বাতিল ও অবৈধ কমিটি স্থগিতের দাবি জানান।

এ বিষয়ে মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা আ ব ম ফয়েজ উল্লাহ বলেন,এ্যাডহক কমিটি গঠন ও মাদ্রাসার নিয়োগ সরকারি নিয়ম অনুযায়ী হয়েছে। এতে কোন অনিয়ম করা হয়নি। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ,দা) মো: আকরাম হোসেন খান,বালিয়াতলী মুসল্লিয়াবাদ মাদ্রাসার সুপারিনটেনডেন্ট বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যে আর্থিক  লেনদেন  ও গোপনে এ্যাডহক কমিটি গঠন এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে তাদের নির্দেশনা মোতাবেক পদক্ষেপ গ্রহন করা হবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, বিষয়টা আমি জেনেছি। খোঁজখবর নিয়ে তদন্ত্র সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কলাপাড়ায় গোপনে এ্যাডহক কমিটি ও ঘুষ দুর্নীতির মাধ্যমে নিয়োগ বানিজ্য বাতিলের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০১:৩২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫