ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জমি দখলের বিষয়ে মুখ খুললেন এনসিপি নেতা ও কনটেন্ট ক্রিয়েটর কাফি কলাপাড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ, গ্রেফতার-১ ঠিকাদারির নামে প্রতারণার অভিযোগে অভিযুক্ত প্রণব শাখারি গোপাল কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা কাফির বিরুদ্ধে বিদ্যালয়ের জমি দখল রাস্তা নির্মাণের অভিযোগ কলাপাড়ায় “প্রাণ সংহতি” সম্মাননা পেলেন এসিল্যান্ড। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে পায়রা বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল, রাসেল সম্পাদক নির্বাচিত হায়াতো ও মোকো এডিশন স্মার্টওয়াচ এবং হেডফোন আনল ওরাইমো বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৬ জেলেকে খুঁজতে নৌবাহিনীর ‘বানৌজা গোমতি’র উদ্ধার অভিযান মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা ঘোষনার প্রস্তুতির খবরে উপকূলে উৎসবের আমেজ

সোশ্যাল মিডিয়ায় কিংবা রঙীন পোষ্টারে কলাপাড়া পৌরবাসীকে মেয়র প্রার্থীদের ঈদ শুভেচ্ছার হিড়িক  

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:১৭:২৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈদ-উল আযহা উপলক্ষে  সোশ্যাল মিডিয়ায় পোষ্ট দিয়ে কিংবা রঙীন ব্যানার, ফেষ্টুন, পোষ্টার সাঁটিয়ে পটুয়াখালীর কলাপাড়া পৌরবাসীকে মেয়র, কাউন্সিলর প্রার্থীদের ঈদ শুভেচ্ছা জানানোর হিড়িক দেখা যাচ্ছে ।

এসব মেয়র, কাউন্সিলর প্রার্থীদের কেউ কেউ চায়ের দোকানে কিংবা ভোটারদের বাড়ি বাড়ি গিয়েও ঈদের শুভেচ্ছা বিনিময় শুরু করেছেন। এছাড়া সামাজিক অনুষ্ঠানে যোগদান সহ উৎসব, পার্বনে  সাধ্যমত ভোটারদের উপহার সামগ্রী পৌঁছে দিয়ে তাদের মনে জায়গা করে নিতে যোগাযোগ অব্যাহত রেখেছেন। ভোটারদের আকৃষ্ট করতে প্রার্থীরা তাদের পোষ্টার, ফেষ্টুন এবং সোশ্যাল মিডিয়ার পোষ্টে নানান প্রতিশ্রুতি ও অঙ্গীকারের কথা বলছেন।

ঈদ উপলক্ষে জনসাধারণকে শুভেচ্ছা জানানো এসব প্রার্থীদের তালিকায় রয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভিপি অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপি’র সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, উপজেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক মো. আবুল হাসনাত রিমন সিকদার সহ স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক একাধিক প্রার্থী।

ঈদ-উল আযহা উপলক্ষে পৌরবাসীকে শুভেচ্ছা জানানো মেয়র প্রার্থী উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন গনমাধ্যমকে বলেন, গ্রীন এন্ড ক্লীন পৌরসভা বিনির্মানে পৌরবাসীর সহযোগিতা চান তিঁনি। মেয়র নির্বাচিত হলে মাদক, চাঁদাবাজি নির্মূল করে উন্নত যোগাযোগ ও পয়:নিস্কাশন সমৃদ্ধ পৌরসভা গঠনে কাজ করবেন তিঁনি।

তরুণ মেয়র প্রার্থী উপজেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক হাজী রিমন সিকদার বলেন, ‘ আমার বাবা হাজী হুমায়ূন সিকদার কলাপাড়া পৌরসভার বারবার নির্বাচিত সফল মেয়র। তাঁর দিকনির্দেশনা নিয়ে আমি পৌরবাসীর সেবা করতে চাই। জনগন আমাকে মেয়র নির্বাচিত করলে দুর্নীতিমুক্ত পৌরসভা নিশ্চিত করে, পৌর কর নাগরিকদের সহনীয় পর্যায়ে নিয়ে আসবো। এছাড়া পৌরসভার অভ্যন্তরে সকল ধরনের যানবাহন থেকে চাঁদা আদায় বন্ধ করবো।’

পৌর বিএনপি’র সভাপতি গাজী মো. ফারুক মেয়র নির্বাচিত হলে নাগরিক বান্ধব পৌরসভা গঠন করে নাগরিকদের প্রত্যাশার সেবা নিশ্চিত করতে চান।

পৌর বিএনপির সম্পাদক মুসা তাওহিদ নান্নু মুন্সি বলেন, আমি নাগরিক বান্ধব মেয়র হতে চাই। পৌরসভার সকল উন্নয়ন ও সেবামূলক  কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা  নিশ্চিত করতে চাই।

প্রসঙ্গত, কলাপাড়া পৌরসভা ১লা মার্চ ১৯৯৭ ইং তারিখ প্রতিষ্ঠিত হয়। এটি রাজধানী ঢাকার ২৪৪ কিলোমিটার দক্ষিনে পটুয়াখালী জেলাধীন কলাপাড়া উপজেলার “ঢাকা-কুয়াকাটা” মহাসড়ক ও আন্ধারমানিক নদীর উপর নির্মিত কলাপাড়া সেতু এই পৌরসভার ভিতর দিয়ে কুয়াকাটা পযর্টন কেন্দ্রে পৌছেঁছে। পৌরসভাটির আয়তন ৩.৭৫ বর্গ কিলোমিটার (প্রস্তাবিত ১৫.২০ বর্গ কিঃ মিঃ)। এটিতে ৯ টি ওয়ার্ড রয়েছে এবং জনসংখ্যা ১৯৭৮২.০০ জন (২০১১ সালের আদম শুমারী অনুযায়ী) পুরুষ- ৯৯৪৪ জন, মহিলা- ৯৮৩৮ জন। এটি প্রথমে “সি” শ্রেণির পৌরসভা হিসেবে যাত্রা শুরু করলেও ১৩ সেপ্টেম্বর ২০১৫ইং তারিখ “এ” শ্রেণিতে উন্নীত হয়। ৫ আগস্ট পরবর্তী সময়ে কলাপাড়া ইউএনও পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সোশ্যাল মিডিয়ায় কিংবা রঙীন পোষ্টারে কলাপাড়া পৌরবাসীকে মেয়র প্রার্থীদের ঈদ শুভেচ্ছার হিড়িক  

আপডেট সময় : ০৯:১৭:২৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬