ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জমি দখলের বিষয়ে মুখ খুললেন এনসিপি নেতা ও কনটেন্ট ক্রিয়েটর কাফি কলাপাড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ, গ্রেফতার-১ ঠিকাদারির নামে প্রতারণার অভিযোগে অভিযুক্ত প্রণব শাখারি গোপাল কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা কাফির বিরুদ্ধে বিদ্যালয়ের জমি দখল রাস্তা নির্মাণের অভিযোগ কলাপাড়ায় “প্রাণ সংহতি” সম্মাননা পেলেন এসিল্যান্ড। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে পায়রা বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল, রাসেল সম্পাদক নির্বাচিত হায়াতো ও মোকো এডিশন স্মার্টওয়াচ এবং হেডফোন আনল ওরাইমো বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৬ জেলেকে খুঁজতে নৌবাহিনীর ‘বানৌজা গোমতি’র উদ্ধার অভিযান মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা ঘোষনার প্রস্তুতির খবরে উপকূলে উৎসবের আমেজ

৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

কলাপাড়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৪১:৫০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়ায় ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৫ মে) ভোর ৩টা ৪০ মিনিটে কলাপাড়া থানাধীন টিয়াখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব টিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কলাপাড়া থানার এসআই (নিঃ) জাহিদুল ইসলাম জয় সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক উদ্ধার অভিযান ও আইন-শৃঙ্খলা ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এসময় পূর্ব টিয়াখালী এলাকার একটি বসতঘরের দক্ষিণ পাশের বারান্দা থেকে ইয়াবা ক্রয়-বিক্রির সময় মোঃ মাহাবুব প্যাদা ওরফে তুহিন প্যাদা (৩৬) কে আটক করা হয়।

আটক মাহাবুব প্যাদা পূর্ব টিয়াখালী ৫ নম্বর ওয়ার্ড এলাকার মৃত ফিরোজ প্যাদার ছেলে। তার কাছ থেকে ৫০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণীর ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

আপডেট সময় : ০৪:৪১:৫০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬