কলাপাড়ায় প্রথমবারের মতো শ্রেষ্ঠ কৃষকদের সঙ্গে কৃষি বিভাগের ব্যতিক্রমী আড্ডা
- আপডেট সময় : ১০:২০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়ায় প্রথমবারের মতো শ্রেষ্ঠ কৃষকদের সঙ্গে কৃষি বিভাগ, স্থানীয় প্রশাসন ও সচেতন মহলের ব্যতিক্রমী আড্ডা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের আয়োজনে শহরের হেলিপ্যাড মাঠে এ আড্ডা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার শ্রেষ্ঠ সবজি চাষী, বড়ই চাষী, গোলগাছ চাষী, আম বাগানী, ড্রাগন চাষী, ধান চাষী, মুগডাল চাষী ভার্মি কমপোষ্ট চাষী ও সৌদি খেজুর চাষীসহ অর্ধ শতাধিক কৃষকরা তাদের সফলতার গল্প তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।
বিশেষ অতিথির হিসাবে উপস্থিতি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরাফাত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)সরকারি পরিচালক আছাউজ্জামান খান, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন আহমেদ মাননু কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপুসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরাফাত রহমান বলেন, কৃষকদের সাথে একটা সেতুবন্ধন তৈরির জন্য আজকের এই কৃষক আড্ডার আয়োজন। আমরা কৃষি বিভাগ সব সময় অধিক ফসল উৎপাদনে কৃষকদের সবসময় পরামর্শ ও ট্রেনিং দিয়ে থাকি। এছাড়া বিনামূল্যে সার বীজ বিতরণ করি।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ বলেন, কলাপাড়া উপজেলাটি উচ্চ ফলনশীল সবজি উৎপাদনে অনন্য অবদান রাখছেন কৃষকরা। এই কৃষি কাজে প্রান্তিক কৃষকদের উৎসাহ বাড়াতে ও তরুন সমাজ আছে তাদের সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আমাদের এই আয়োজন। এর ফলে কৃষিতে যেমনি অবদান রাখতে পারবে পাশাপাশি এই উপকূলে এলাকার অর্থনীতির চাকা আরো সচল হবে।
অনুষ্ঠান শেষে সন্ধ্যায় এ আড্ডা অনুষ্ঠানে নানা-নাতির গম্ভীরা পরিবেশনার মাধ্যমে কৃষির গুরুত্ব ও কৃষিতে আধুনিক চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করা হয়৷










