ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্যোতিষি ছালামের ভবিষ্যত বানী: ফুটবল বিশ্ব কাপে চ্যাম্পিয়ন হচ্ছে ফ্রান্স প্রাথমিক শিক্ষার বাতিঘর কলাপাড়া মঙ্গল সুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কলাপাড়ায় বিশ্ব পরিবেশ দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা কলাপাড়ায় জমিজমা বিরোধকে কেন্দ্র করে হামলার অভিযোগ, আহত ১। মহিপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, ৬০ ইয়াবাসহ আটক-৩ কলাপাড়ার বিএনপি’র নেতা তোফাজ্জল ভিজিএফের চাল বিতরনে চালবাজি  কলাপাড়ায় ১দিন আগেই প্রায় ১০ হাজার মানুষের ঈদ উদযাপন পায়ে হেটে ৪ শিক্ষার্থীর ১৫০ কিলোমিটার পরিভ্রমন সাংবাদিক তুহিনের উপর হামলার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন সোশ্যাল মিডিয়ায় কিংবা রঙীন পোষ্টারে কলাপাড়া পৌরবাসীকে মেয়র প্রার্থীদের ঈদ শুভেচ্ছার হিড়িক  

কলাপাড়ার ভূমিসেবা মেলা উপলক্ষে প্রেস কনফারেন্স

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:০৮:১৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে আগামী ১৯ থেকে ২১ মে ২০২৬ তিন দিন ব্যাপী ভূমিসেবা মেলা উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সন্ধ্যা সাড়ে ছয়টায় উপজেলা ভূমি অফিসে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এসময় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ লিখিত বক্তব্য পাঠ করেন। 

লিখিত বক্তব্যে তিনি জানান, সরকারের নির্বাচনী ইশতেহার’র প্রতিশ্রুতি বাস্তবায়নে ভূমি মন্ত্রণালয় কর্তৃক সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত এ ভূমিসেবা মেলা-২০২৬’ আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবনে আগামী ১৯ মে ২০২৬ তারিখ সকাল ১০ টায় ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসন, পটুয়াখালী এর কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও মেলার দর্শনার্থীবৃন্দ ব্যায়ামাগার প্রাঙ্গন হতে ভার্চুয়ারি সংযুক্ত থাকবেন। কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই আগামী ১৯ মে ২০২৬ তারিখ সকাল ১০:৩০ টায় জেলা প্রশাসন, পটুয়াখালী এর উদ্যোগে পটুয়াখালী জেলার ব্যায়ামাগার প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে।

লিখিত বক্তব্যে তিনি আরো জানান, ভূমি মন্ত্রণালয় ভূমি সংক্রান্ত সেবাসমূহ অটোসেশনের মাধ্যমে জনগণের নিকট পৌঁছানোর লক্ষ্যে নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে। জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটালাইজড ভূমিসেবা পৌঁছে দেওয়া এবং নাগরিক সচেতনতা বৃদ্ধিই এই মেলা আয়োজনের অন্যতম লক্ষ্য।

ভূমিসেবার উদ্দেশ্য ভূমিসেবা ডিজিটালাইজেশন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, নাগরিকদের দোরগোড়ায় ভূমিসেবা সহজলভ্য করা, মেলায় নাগরিকদের সরাসরি ভূমিসেবা প্রদান, অনলাইন ভূমিসেবা সিস্টেম (land.gov.bd) ব্যবহারে নাগরিকদের উৎসাহ প্রদান, ভূমি উন্নয়ন কর প্রদানে নাগরিকদের সহযোগিতা প্রদান এবং রাজস্ব আদায় বৃদ্ধি, অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধান, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি।

ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষে পটুয়াখালী জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচীর সিদ্ধান্ত নিয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, কলাপাড়া প্রেস ক্লাবের  সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, সাধারণ সম্পাদক আমল মুখার্জি, সাবেক সভাপতি হুমায়ুন কবির,কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আরিফ সুমনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কলাপাড়ার ভূমিসেবা মেলা উপলক্ষে প্রেস কনফারেন্স

আপডেট সময় : ০৮:০৮:১৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬