ঢাকা ০২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জমি দখলের বিষয়ে মুখ খুললেন এনসিপি নেতা ও কনটেন্ট ক্রিয়েটর কাফি কলাপাড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ, গ্রেফতার-১ ঠিকাদারির নামে প্রতারণার অভিযোগে অভিযুক্ত প্রণব শাখারি গোপাল কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা কাফির বিরুদ্ধে বিদ্যালয়ের জমি দখল রাস্তা নির্মাণের অভিযোগ কলাপাড়ায় “প্রাণ সংহতি” সম্মাননা পেলেন এসিল্যান্ড। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে পায়রা বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল, রাসেল সম্পাদক নির্বাচিত হায়াতো ও মোকো এডিশন স্মার্টওয়াচ এবং হেডফোন আনল ওরাইমো বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৬ জেলেকে খুঁজতে নৌবাহিনীর ‘বানৌজা গোমতি’র উদ্ধার অভিযান মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা ঘোষনার প্রস্তুতির খবরে উপকূলে উৎসবের আমেজ

কলাপাড়ায় বাসযোগ্য সমাজ গড়ার দাবিতে সাইকেল, রেলী ও মানববন্ধন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৪২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অধিকার, কর্মসংস্থান, ন্যায়বিচার, গণতন্ত্র ও পরিবেশবান্ধব বাসযোগ্য সমাজ গড়ার দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় সাইকেল রেলী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় পৌরশহরের আন্ধারমানিক নদীতীরের হেলিপ্যাড মাঠ থেকে মানববন্ধন শেষে র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরিবেশবাদী সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা কলাপাড়াবাসী’ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধন শেষে আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু। বক্তব্য দেন ধরা কলাপাড়ার সমন্বয়কারী মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জী, পরিবেশ সংগঠক কামাল হাসান রনি, আমরা কলাপাড়াবাসীর সভাপতি নাজমুস সাকিব, পরিবেশ বাঁচাও আন্দোলনের কার্যকরী সদস্য নজরুল ইসলামসহ অন্যান্যরা।

বক্তারা জনগণের মৌলিক অধিকার সুরক্ষা, কর্মসংস্থানের নিশ্চয়তা এবং পরিবেশ ও জীববৈচিত্র রক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপের দাবি জানান। তারা কলাপাড়ায় নির্মাণাধীন আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র সৌর সিস্টেমে চালুর বিষয়ে সরকারের স্পষ্ট অবস্থান জানাতে এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে আহ্বান জানান।

এছাড়া উপকূলীয় এলাকায় সব খাল ও নদীর সীমানা চিহ্নিত করা, দখল ও দূষণ রোধে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়। বক্তারা বলেন, এই সাইকেল র‌্যালি কেবল প্রতীকী নয়; বরং মানুষের ন্যায্য অধিকার আদায়ের চলমান আন্দোলনেরই অংশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কলাপাড়ায় বাসযোগ্য সমাজ গড়ার দাবিতে সাইকেল, রেলী ও মানববন্ধন

আপডেট সময় : ০৬:৪২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫