ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জমি দখলের বিষয়ে মুখ খুললেন এনসিপি নেতা ও কনটেন্ট ক্রিয়েটর কাফি কলাপাড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ, গ্রেফতার-১ ঠিকাদারির নামে প্রতারণার অভিযোগে অভিযুক্ত প্রণব শাখারি গোপাল কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা কাফির বিরুদ্ধে বিদ্যালয়ের জমি দখল রাস্তা নির্মাণের অভিযোগ কলাপাড়ায় “প্রাণ সংহতি” সম্মাননা পেলেন এসিল্যান্ড। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে পায়রা বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল, রাসেল সম্পাদক নির্বাচিত হায়াতো ও মোকো এডিশন স্মার্টওয়াচ এবং হেডফোন আনল ওরাইমো বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৬ জেলেকে খুঁজতে নৌবাহিনীর ‘বানৌজা গোমতি’র উদ্ধার অভিযান মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা ঘোষনার প্রস্তুতির খবরে উপকূলে উৎসবের আমেজ

তজুমদ্দিনে সংবাদ উদ্দেশ্যপ্রণোদিত: অভিযোগ ওএমএস ডিলারের”

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৫৪:০০ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ ৪২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে “দৈনিক দ্বীপ কথা” ও “দৈনিক ভোলার বানী” অনলাইন পোর্টালে আমার বিরুদ্ধে ওএমএস আটা কালোবাজারে বিক্রির প্রস্তাব দেওয়ার যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি উক্ত সংবাদটির তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

আমি বাচ্চু তালুকদার (আবু তাহের তালুকদার), তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের একজন ওএমএস আটা ডিলার। আমার ওএমএস বিক্রয়কেন্দ্রটি শশীগঞ্জ দক্ষিণ বাজার সংলগ্ন স্থানে অবস্থিত। আমি দীর্ঘদিন ধরে খান ফ্লাওয়ার মিলস থেকে সরবরাহকৃত আটা সরকার নির্ধারিত মূল্যে সাধারণ গ্রাহকের কাছে সঠিকভাবে বিক্রি করে আসছি।

গত ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে খান ফ্লাওয়ার মিলসের একটি ট্রাক আটা নিয়ে আসে। সে সময় ট্রাক চালক রাসেল অতিরিক্ত ভাড়া দাবি করলে আমি তা দিতে অস্বীকৃতি জানাই। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে আমি তাকে ধমক দিয়ে আটা ফেরত নিতে বলি। এ ঘটনার জেরে খান ফ্লাওয়ার মিলসের মালিক জামাল খান সাংবাদিকদের সঙ্গে যোগসাজশ করে আমার বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেন।

ঘটনার সময় আমার বিক্রয়কেন্দ্রে ফুড অফিসের কর্মকর্তা আলমগীর, শ্রমিক ও শতাধিক গ্রাহক উপস্থিত ছিলেন। আমি যদি কখনও আটা বিক্রিতে কোনো অনিয়ম করে থাকি, তবে তার সুষ্ঠু তদন্ত হোক। অভিযোগ প্রমাণিত হলে আমার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক, আমি তা সাদরে মেনে নেবো।

কিন্তু উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা সংবাদ প্রকাশ করে আমার সামাজিক ও পেশাগত সম্মান ক্ষুণ্ণ করার এই অপচেষ্টা আমি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।

— বাচ্চু তালুকদার (আবু তাহের তালুকদার)
ওএমএস আটা ডিলার
চাঁদপুর ইউনিয়ন, তজুমদ্দিন, ভোলা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তজুমদ্দিনে সংবাদ উদ্দেশ্যপ্রণোদিত: অভিযোগ ওএমএস ডিলারের”

আপডেট সময় : ০৪:৫৪:০০ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫