ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়ায় অবৈধ ভুসনা জাল বিক্রেতাকে অর্থদণ্ড, জাল পুড়িয়ে বিনষ্ট। সাংবাদিক মিঠু”র পিতা মরহুম সুজা উদ্দিন বিশ্বাস “র ১১ তম প্রয়ান দিবসের দোয়া মোনাজাত অনুস্ঠিত মালামাল বোঝাই ৭ টি ট্রাক আটক করলো পায়রাবন্দর নিরাপত্তা বিভাগ। খেলা মাঠে নেই, বিদেশভ্রমণে ব্যস্ত ক্রীড়া কর্মকর্তারা: চার গেমসে ৬০ কর্মকর্তার রহস্যজনক সফর কলাপাড়ায় উদ্ধারকৃত বন্যপ্রাণী পরিচর্যা, চিকিৎসা ও পূর্ণবাসনের জন্য “এনিমেল সেড” উদ্বোধন।।

কলাপাড়ায় শিক্ষিত, বেকার যুবদের দুই মাসের কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ শুরু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:১৪:২০ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ৫১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার শিক্ষিত ও বেকার যুবদের জন্য ‘কম্পিউটার ও নেটওয়ার্কিং’ প্রশিক্ষণ শুরু হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব) দ্বিতীয় পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণে ৪০ জন শিক্ষিত এবং বেকার যুবক ও যুব নারীরা অংশগ্রহন করেছেন।

উপজেলা পরিষদ চত্বরে যুব উন্নয়ন অধিদপ্তরের একটি ভ্রাম্যমান গাড়িতে বসে প্রশিক্ষণের জন্য নির্বাচিতরা আগামী দুই মাস প্রশিক্ষণ গ্রহন করবেন।

এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসীন সাদেক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পটুয়াখালী যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবদুর রশিদ খান। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্বাস আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবা বেগম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান ও অমল চন্দ্র শীল, যুব উন্নয়ন অধিদপ্তরের ইমপ্যাক্ট প্রকল্পের কমিউনিটি সুপারভাইজার (সিএস) গাজী মো. নিয়াজ মোর্শেদ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা স্বপন কুমার সরকার।

এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক ফারুক আহমেদ রিজভী।

প্রশিক্ষণার্থী উম্মে হানী বলেন, ‘আমরা শুধু প্রশিক্ষণ নিয়ে বসে থাকতে চাইনা, প্রশিক্ষণের পর যাতে আমাদের কর্মসংস্থান হয় সে ব্যবস্থাও চাই।’

কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের জন্য গত ২৭ আগষ্ট সাক্ষাতকারের ভিত্তিতে ৪০ জন শিক্ষিত ও বেকার যুবককে বাছাই করা হয়। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কলাপাড়ায় শিক্ষিত, বেকার যুবদের দুই মাসের কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ শুরু

আপডেট সময় : ০১:১৪:২০ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫