ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়ায় অবৈধ ভুসনা জাল বিক্রেতাকে অর্থদণ্ড, জাল পুড়িয়ে বিনষ্ট।

লালমনিরহাটের প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে অপরূপ কাশফুল

মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৫৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ ৯৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাটের গ্রাম-বাংলার শরৎকালের সেই চিরচেনা প্রকৃতিতে অপরূপ শোভাবর্ধনকারী কাশফুলের দৃশ্য এখন আর চোখেই পড়ে না। শরৎকাল শেষে হেমন্তের শুরুতেও তিস্তা, ধরলা, সতী/ মরাসতি, স্বর্ণামতি, ভ্যাটেশ্বরী, রত্নাই, সানিয়াজান, সাঁকোয়া, মালদহ, ত্রিমোহনী, গিরিধারী/ গিদারী, ছিনাকাটা, ধোলাই, শিংগীমারী নদীর তীরবর্তী কিছু এলাকায় প্রকৃতিতে অপরূপ শোভাবর্ধনকারী কাশফুল বাতাসে দোল খাচ্ছে। সকাল-বিকাল এলাকার বিভিন্ন বয়সের ছেলে-মেয়েরা মোবাইলে ছবি/ সেলফি তুলছে। নিকট অতীতেও দেখা গেছে শরৎকাল এলেই গ্রাম-বাংলার ঝোপ-জঙ্গল, রাস্তা-ঘাট ও নদীর দুই ধারসহ আনাচে-কানাচে শোভা পেত কাশফুলের মন মাতানো নাচানাচি। কাশবনের ফুলগুলো দোল খেত একটার সাথে আর একটা। এ সময় অজান্তেই মানুষের মনে ভিন্ন রকম আনন্দের ঝিলিক বয়ে যেত।

লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলাতে শরৎকালে সেই চিরচেনা কাশফুলের দৃশ্য এখন কালের আবর্তে হারিয়ে যাচ্ছে। এখন গ্রাম-বাংলায় বিচ্ছিন্নভাবে থাকা যে কয়েকটি কাশফুল চোখে পড়ে সেগুলোও হারিয়ে যাচ্ছে। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে প্রয়োজনের তাগিদেই মানুষ ঝোপঝাড়, বনজঙ্গল ও অন্যান্য পতিত স্থান কেটে কৃষি জমি সম্প্রসারণ করাসহ ব্যবসা প্রতিষ্ঠান এবং আবাসিক এলাকা গড়ে তুলছেন। এতে প্রকৃতিতে অপরূপ শোভাদানকারী কাশবনসহ গ্রাম-বাংলার অনেক অনেক ঐতিহ্যবাহী ও মন মাতানো দৃশ্যগুলো হারিয়ে যাচ্ছে। মানুষ একটু সচেতন হলেই কাশবনসহ গ্রাম-বাংলার চিরচেনা ঐতিহ্যগুলো হারিয়ে যাওয়া থেকে রক্ষা পাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লালমনিরহাটের প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে অপরূপ কাশফুল

আপডেট সময় : ১০:৫৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫