ঢাকা ০৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় জমিজমা বিরোধকে কেন্দ্র করে হামলার অভিযোগ, আহত ১। মহিপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, ৬০ ইয়াবাসহ আটক-৩ কলাপাড়ার বিএনপি’র নেতা তোফাজ্জল ভিজিএফের চাল বিতরনে চালবাজি  কলাপাড়ায় ১দিন আগেই প্রায় ১০ হাজার মানুষের ঈদ উদযাপন পায়ে হেটে ৪ শিক্ষার্থীর ১৫০ কিলোমিটার পরিভ্রমন সাংবাদিক তুহিনের উপর হামলার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন সোশ্যাল মিডিয়ায় কিংবা রঙীন পোষ্টারে কলাপাড়া পৌরবাসীকে মেয়র প্রার্থীদের ঈদ শুভেচ্ছার হিড়িক   ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। কৃষির স্বর্গরাজ্য পটুয়াখালীর কলাপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬  ওয়ারেন্ট তামিলে বিশেষ পুরস্কার পেলেন কলাপাড়া থানার এএসআই জসিম আকন।

মহিপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা 

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৩৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫ ৪০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর মহিপুর থানাধীন আন্ধার মানিক নদী মোহনায় খাজুরা বালুমহল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অর্থদন্ড অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ এবং ১৫ ধারানুসারে এ জেল জরিমানা করা হয়।

বুধবার বিকেলে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, পিরোজপুর জেলার স্বরুপকাঠি উপজেলার মো: জীবন (৩৫), ফরিদপুর জেলার বোয়ালমারীর মো: মনিরুল ইসলাম (৪২), বরগুনা জেলার আমতলী উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের মো: রবিউল (৪৩), পিরোজপুর জেলার স্বরুপকাঠি উপজেলার মো: শাহীন (৫৫) ও রেজাউল (৪২)।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসীন সাদেক বলেন, খাজুরা বালু মহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনরত ৫ বালু ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদন্ড করা হয়েছে। অনাদায়ে তিন মাসের বিনাশ্রম জেল দেয়া হয়। তিনি আরো বলেন, বালু মহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মহিপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা 

আপডেট সময় : ১২:৩৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫