ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জমি দখলের বিষয়ে মুখ খুললেন এনসিপি নেতা ও কনটেন্ট ক্রিয়েটর কাফি কলাপাড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ, গ্রেফতার-১ ঠিকাদারির নামে প্রতারণার অভিযোগে অভিযুক্ত প্রণব শাখারি গোপাল কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা কাফির বিরুদ্ধে বিদ্যালয়ের জমি দখল রাস্তা নির্মাণের অভিযোগ কলাপাড়ায় “প্রাণ সংহতি” সম্মাননা পেলেন এসিল্যান্ড। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে পায়রা বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল, রাসেল সম্পাদক নির্বাচিত হায়াতো ও মোকো এডিশন স্মার্টওয়াচ এবং হেডফোন আনল ওরাইমো বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৬ জেলেকে খুঁজতে নৌবাহিনীর ‘বানৌজা গোমতি’র উদ্ধার অভিযান মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা ঘোষনার প্রস্তুতির খবরে উপকূলে উৎসবের আমেজ

পায়ে হেটে ৪ শিক্ষার্থীর ১৫০ কিলোমিটার পরিভ্রমন

বাংলাদেশ সংলাপ ডেক্স।।
  • আপডেট সময় : ১১:২৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রচণ্ড খরতাপের পাশাপাশি ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। তারপরও তীব্র গরম উপেক্ষা করে রোভার মোঃ রাইসাতুল ইসলাম রিয়ন, রোভার মু: জুবায়ের রহমান জনি, রোভার মোঃ অমিত হাসান আদর ও রোভার মোঃ রিয়াজুল ইসলাম নামের রোভার স্কাউটের চার শিক্ষার্থী পায়ে হেটে পরিভ্রমনে বেড়িয়েছেন ১৫০ কিলোমিটার পথ। গত বুধবার (২০ মে) পটুয়াখালী সদর উপজেলা থেকে তারা পরিভ্রমন শুরু করেন। ইতিমধ্যে তারা বেতাগী উপজেলা, বরগুনা সদর উপজেলা, তালতলী উপজেলা ও কলাপাড়া উপজেলা পরিভ্রমন শেষ করেছেন। রবিবার সকালে তারা কলাপাড়া থেকে বালিয়াতলী হয়ে কুয়াকাটার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। সন্ধ্যায় শেষ হবে তাদের পরিভ্রমন। প্রত্যেকটা উপজেলায় ঘুরে ঘুরে তারা সড়ক আইন, পরিবেশ সুরক্ষা ও মাদক বিরোধী সচেতনতামূলক প্রচারনা চালিয়েছেন। মূলত প্রেসিডেন্ট রোভার স্কাউটের অ্যাওয়ার্ড (পিরআরএস) অর্জনের লক্ষ্যেই তাদের এ ভ্রমণ বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। পরিভ্রমনে বের হওয়া রাইসাতুল ইসলাম পটুয়াখালী জেলা রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট প্রতিনিধি, জুবায়ের রহমান জনি লোহালিয়া মুক্ত রোভার স্কাউট গ্রুপের সদস্য,  অমিত হাসান আদর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের খ ইউনিটের সিনিয়র রোভার মেট ও মো. রিয়াজুল ইসলাম পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট খ ইউনিটের রোভার মেট।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের খ ইউনিটের সিনিয়র রোভার মেট অমিত হাসান আদর বলেন, প্রচন্ড রোদ তার উপর ভ্যাপসা গরম এ প্রতিকূলতার পরও আমরা প্রেসিডেন্ট রোভার স্কাউটের অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে পরিভ্রমনে বেড়িয়েছি। বিশেষ করে সকল উপজেলা প্রশাসন আমাদের সর্বাত্মক সহযোগিতা করেছে। এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রতাশ করছি।মো. রিয়াজুল ইসলাম বলেন, আমরা ৫ দিনের পরিভ্রমনে বেড়িয়েছি এবং ৫ টি বিশ্রাম পয়েন্ট রেখেছি। আমরা সারাদিনই হেটেছি। রোদ এবং গরমে অনেকটা অস্বস্তিতে পড়লেও সবার সহযোগিতায় দিনগুলো বেশ ভালো কেটেছে। 

কলাপাড়া উপজেলা স্কাউটের সহকারী কমিশনার মো. মোয়াজ্জেম হোসেন বলেন, স্কাউট মূলত পায়ে হেটে পরিভ্রমন, স্বেচ্ছায় ট্রাফকের দায়িত্ব, রক্তদান কর্মসূচি ও বিদ্যুৎ সাশ্রয়ে ক্যাম্পেইন সহ নানা সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই অংশ হিসেবে রোভার স্কাউটের ৪ শিক্ষার্থী সড়ক আইন, পরিবেশ সুরক্ষা ও মাদক বিরোধী সচেতনতামূলক প্রচারনায় পায়ে হেটে পরিভ্রমনে বেড়িয়েছেন। এজন্য তাদের স্বাদুবাদ জানাই। আশা করছি তারা সফলতা অর্জন করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পায়ে হেটে ৪ শিক্ষার্থীর ১৫০ কিলোমিটার পরিভ্রমন

আপডেট সময় : ১১:২৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬