ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জমি দখলের বিষয়ে মুখ খুললেন এনসিপি নেতা ও কনটেন্ট ক্রিয়েটর কাফি কলাপাড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ, গ্রেফতার-১ ঠিকাদারির নামে প্রতারণার অভিযোগে অভিযুক্ত প্রণব শাখারি গোপাল কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা কাফির বিরুদ্ধে বিদ্যালয়ের জমি দখল রাস্তা নির্মাণের অভিযোগ কলাপাড়ায় “প্রাণ সংহতি” সম্মাননা পেলেন এসিল্যান্ড। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে পায়রা বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল, রাসেল সম্পাদক নির্বাচিত হায়াতো ও মোকো এডিশন স্মার্টওয়াচ এবং হেডফোন আনল ওরাইমো বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৬ জেলেকে খুঁজতে নৌবাহিনীর ‘বানৌজা গোমতি’র উদ্ধার অভিযান মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা ঘোষনার প্রস্তুতির খবরে উপকূলে উৎসবের আমেজ

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, আনসার সদস্যদের বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ

শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:২১:২৯ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ঘুষ দাবি ও গ্রাহক হয়রানির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) দুপুরে দুদকের গোপালগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায়ের নেতৃত্বে এনফোর্সমেন্ট টিম এ অভিযান চালায়। এ সময় সহকারী পরিচালক সোহেলসহ দুদকের আরও কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

দুদক সূত্রে জানা যায়, পাসপোর্ট অফিসের আনসার সদস্য ও সংশ্লিষ্ট কিছু কর্মকর্তা গ্রাহকদের কাছ থেকে ঘুষ দাবি এবং দালালের মাধ্যমে অতিরিক্ত অর্থের বিনিময়ে সেবা দেওয়ার অভিযোগ ওঠে। এ অভিযোগের প্রেক্ষিতে টিম ছদ্মবেশে পাসপোর্ট অফিসের পার্শ্ববর্তী কয়েকটি দোকানে গিয়ে দালালদের গতিবিধি পর্যবেক্ষণ করে এবং তথ্য সংগ্রহ করে।

তথ্যে উঠে আসে, কিছু দালাল বিশেষ সংকেত বা কোডের মাধ্যমে পাসপোর্টের ফাইল আনসার সদস্যদের কাছে পাঠায়, এবং এর বিনিময়ে নির্দিষ্ট পরিমাণ অর্থ নেয়। গ্রাহকদের কৃত্রিম জটিলতা সৃষ্টি করে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও পাওয়া গেছে।

অভিযোগে আরও বলা হয়, অফিসের আনসার কর্মকর্তা আবু তাহের পুরো সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছেন। আবেদন ফরম জমা থেকে শুরু করে পাসপোর্ট বিতরণ পর্যন্ত তার প্রভাব বিস্তৃত। অফিসের বাইরে তার এক ডজনেরও বেশি দালাল সক্রিয়ভাবে কাজ করছে।

দুদক টিম পাসপোর্ট অফিসের এক কর্মকর্তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি দালালদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান। তবে তদন্ত শেষে শিগগিরই এ বিষয়ে প্রতিবেদন কমিশনে জমা দেওয়া হবে বলে দুদক কর্মকর্তারা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, আনসার সদস্যদের বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ

আপডেট সময় : ০৫:২১:২৯ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫