ঢাকা ০৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জমি দখলের বিষয়ে মুখ খুললেন এনসিপি নেতা ও কনটেন্ট ক্রিয়েটর কাফি কলাপাড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ, গ্রেফতার-১ ঠিকাদারির নামে প্রতারণার অভিযোগে অভিযুক্ত প্রণব শাখারি গোপাল কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা কাফির বিরুদ্ধে বিদ্যালয়ের জমি দখল রাস্তা নির্মাণের অভিযোগ কলাপাড়ায় “প্রাণ সংহতি” সম্মাননা পেলেন এসিল্যান্ড। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে পায়রা বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল, রাসেল সম্পাদক নির্বাচিত হায়াতো ও মোকো এডিশন স্মার্টওয়াচ এবং হেডফোন আনল ওরাইমো বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৬ জেলেকে খুঁজতে নৌবাহিনীর ‘বানৌজা গোমতি’র উদ্ধার অভিযান মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা ঘোষনার প্রস্তুতির খবরে উপকূলে উৎসবের আমেজ

গোপালগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ৬৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:১৮:১৩ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫ ১০০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৬৪৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন। শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা পারভীন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ওহিদ আলম লস্কার, জেলা পরিষদের প্রধান নির্বাহী অমিত দেব নাথ, পৌর প্রশাসক মো. গোলাম কবির, গোপালগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শাহনাজ রেজা এ্যানী এবং জেলা শিক্ষা কর্মকর্তা খো. রুহুল আমিন।

সালমা পারভীনের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর গোপালগঞ্জে এসএসসি (সাধারণ) থেকে ৬০৭ জন, দাখিল থেকে ১৭ জন এবং ভোকেশনাল থেকে ২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এর মধ্যে শহর এলাকায় এসএসসিতে ১৯১ জন, দাখিলে ১ জন এবং ভোকেশনালে ৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন,
“তোমরা যারা আজ এই সফলতার শিখরে পৌঁছেছ, তোমাদের পরিশ্রম শুধু তোমাদের নয়, পুরো জাতির জন্য এক অনুপ্রেরণা। আশা করি ভবিষ্যতে আরও উচ্চ লক্ষ্য নিয়ে সাহসী পদক্ষেপ নেবে।”

অনুষ্ঠান শেষে জেলার পাঁচ উপজেলার কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং তাঁদের ভবিষ্যৎ পথচলায় আরও সাফল্যের কামনা করেন অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গোপালগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ৬৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

আপডেট সময় : ০৭:১৮:১৩ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫