ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

রেল লাইনে অসতর্কতায় ঝরছে প্রাণ, দুর্ঘটনা এড়াতে কী পরামর্শ?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংগৃহীত ছবি

রেলে কাটা পড়ে মৃত্যুর ঘটনা থামছেই না। গত দশ বছরে সারা দেশে এভাবে মৃত্যুবরণ করেছেন ৯ হাজার ২৩৭ জন। কম নয় আহতের সংখ্যাও। এই সময়ে স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করেছেন ৬ হাজার ৩৫৬ জন। বিশেষজ্ঞরা বলছেন, সতর্কতা, সচেতনতা এবং আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা সম্ভব এ ধরনের ঘটনা।

চলতি বছরের মে মাসে রেল লাইনে দাঁড়িয়ে ফুলের ছবি তুলছিলেন এক যুবক। হঠাৎ করেই ট্রেনের ধাক্কায় মরতে হলো তাকে। চলতি মাসের শুরুর দিকে বগুড়ায় একটি অরক্ষিত রেলক্রসিংয়ে বিপদজনকভাবে রেললাইনের কাছে গিয়ে দাঁড়ানো অবস্থায় ট্রেনের ধাক্কায় মৃত্যুবরণ করেন এক মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্র। এরকম নানভাবে দিনের পর দিন ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ।  

বিভিন্ন সময় দুর্ঘটনার নানা কারণ উঠে এসেছে। রেল লাইনে বসে, হাঁটতে হাঁটতে হেডফোন লাগিয়ে গান শোনা বা কথা বলা। অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে দ্রুততার সঙ্গে রেলক্রসিং পার হওয়ার চেষ্টা, ঝুঁকিপূর্ণভাবে ট্রেনের ছাদে ওঠা, দরজায় দাঁড়িয়ে ভ্রমণ করাসহ অসতর্কতার অনেক দৃষ্টান্ত আছে।

ট্রেনের ধাক্কায় বা কাটা পড়ে মারা গেলে হয় অপমৃত্যুর মামলা। তবে সব ঘটনাই দুর্ঘটনা নয়। বিভিন্ন ঘটনা তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

আছে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ার ঘটনা। হত্যাকে দুর্ঘটনার রূপ দিতে ট্রেনের সামনে ধাক্কা দেয়া এমনকি অন্য কোথাও হত্যা করে রাতের আঁধারে মরদেহ রেললাইনে ফেলে রাখার ঘটনাও আছে। এ ধরনের বিষয় উঠে এসেছে গুম কমিশনের সাম্প্রতিক রিপোর্টে। রেল পুলিশ জানায়, ২০২৪ সালেই রেলে কাটা পড়ে মৃত্যুর ক্ষেত্রে ৫টি অপমৃত্যুর মামলা তদন্তে হত্যা মামলায় পরিণত হয়েছে।

সব মিলিয়ে কত মানুষ হতাহত হয়েছেন রেলের আঘাতে তার পরিসংখ্যান রয়েছে রেলপুলিশ সদর দফতরে। পরিসংখ্যানে দেখা যায়, সর্বশেষ দশ বছরে সারা দেশে এভাবে মৃত্যুবরণ করেছেন ৯ হাজার ২৩৭ জন। আহতের সংখ্যাও নেহায়েত কম নয়। দশ বছরে স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করেছেন অন্তত ৬ হাজার ৩৫৬ জন।

রেল কর্তৃপক্ষ বলছে, শুধু রেলের একার পক্ষে এ ধরনের ঘটনা রোধ করার সুযোগ নেই। জনগণের সচেতনতাও প্রয়োজন।

রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান সময় সংবাদকে বলেন, 

মানুষের বসতবাড়ি বা এলাকার মধ্য দিয়ে রেল লাইন অতিক্রম করেছে। তাই মানুষজনও যেখানে সেখানে রাস্তা পারাপার হচ্ছে। ফলে চাইলেও রেল কর্তৃপক্ষ সেখানে কিছু করতে পারে না। আমাদের রেলক্রসিংয়ের বাইরে রেলওয়ের অগোচরে অন্যন্য সড়ক নির্মাণকারী সংস্থা যত্রতত্র রাস্তা তৈরি করেছে। সেই কারণে এগুলো অরক্ষিত হয়েছে।    

তবে যোগাযোগ বিশেষজ্ঞরা তাদের বক্তব্য মানতে নারাজ। তারা বলছেন, রেলের দায় এড়ানোর কোনো সুযোগই নেই। রেল করিডর কিভাবে ঝুঁকিমুক্ত রাখবে তার দায়িত্ব পুরোপুরি রেল কর্তৃপক্ষের। প্রযুক্তির ব্যবহার ও আইনের প্রয়োগের মাধ্যমে যেকোনোভাবে কমাতে হবে হতাহতের সংখ্যা।

বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক ড. এম শামসুল হক বলেন, ‘রেল দায়িত্বশীল প্রতিষ্ঠান। তাদেরকে এই করিডোরটা সম্পূর্ণভাবে একসেস প্রবেশ নিয়ন্ত্রণ করতে হবে। কোনো দিন কোনো করিডোরে এনফোর্সমেন্টের লোক দেখা যায় না। রেল করিডোরে সিসিটিভির মাধ্যমে নিয়ন্ত্রণের ব্যবস্থা করা উচিত। যারা অবৈধভাবে ব্যবহার করছে, তাদেরকে না আসার জন্য সেখানে কাজ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রেল লাইনে অসতর্কতায় ঝরছে প্রাণ, দুর্ঘটনা এড়াতে কী পরামর্শ?

আপডেট সময় : ১১:০২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫