ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জমি দখলের বিষয়ে মুখ খুললেন এনসিপি নেতা ও কনটেন্ট ক্রিয়েটর কাফি কলাপাড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ, গ্রেফতার-১ ঠিকাদারির নামে প্রতারণার অভিযোগে অভিযুক্ত প্রণব শাখারি গোপাল কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা কাফির বিরুদ্ধে বিদ্যালয়ের জমি দখল রাস্তা নির্মাণের অভিযোগ কলাপাড়ায় “প্রাণ সংহতি” সম্মাননা পেলেন এসিল্যান্ড। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে পায়রা বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল, রাসেল সম্পাদক নির্বাচিত হায়াতো ও মোকো এডিশন স্মার্টওয়াচ এবং হেডফোন আনল ওরাইমো বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৬ জেলেকে খুঁজতে নৌবাহিনীর ‘বানৌজা গোমতি’র উদ্ধার অভিযান মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা ঘোষনার প্রস্তুতির খবরে উপকূলে উৎসবের আমেজ

 এক ট্রিপেই জেলের জালে মিলল ৬৫ মণ ইলিশ, ৪০লাখে বিক্রি 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:২৪:০৬ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কুয়াকাটায় বঙ্গোপসাগরে এক ট্রিপেই ৬৫ মণ ইলিশ শিকার করে ফিরেছে এফবি সাদিয়া-২ নামের একটি মাছ ধরার ট্রলার। রোববার (১৩ জুলাই) দুপুরে এসব ইলিশ আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের মেসার্স খান ফিস আড়তে আনা হলে নিলামের মাধ্যমে ৩৯ লাখ ৬০ হাজার ১৪০ টাকায় বিক্রি হয়।

জানা গেছে, ট্রলারটি গত ৯ জুলাই আলিপুর ঘাট থেকে ২৩ জন জেলেকে নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। কুয়াকাটা থেকে প্রায় ১৫০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ দিকে সমুদ্রের বিভিন্ন পয়েন্টে জাল ফেললে ধরা পড়ে বিপুল পরিমাণ রুপালি ইলিশ। ওজন অনুযায়ী মাছগুলো তিনটি সাইজে ভাগ করে বিক্রি করা হয়।

ট্রলারের মাঝি মো. শাহাবুদ্দিন জানান, ‘৫৮ দিনের নিষেধাজ্ঞার পর সমুদ্রে যাই। মাঝপথে বৈরী আবহাওয়ার কারণে বেশ কয়েকবার বিপদে পড়তে হয়েছে। তবে শেষ পর্যন্ত ভালো মাছ পেয়েছি। আলহামদুলিল্লাহ, সবার মুখে হাসি ফিরেছে।’

আড়তের ব্যবস্থাপক মো. সাগর ইসলাম বলেন, ‘অনেকদিন পর জেলেরা এমন ভালো মাছ পেল। এতে তারা কিছুটা হলেও আগের লোকসান পুষিয়ে উঠতে পারবেন।’

এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘দীর্ঘদিনের নিষেধাজ্ঞা এবং খারাপ আবহাওয়ার কারণে জেলেরা বিপাকে ছিলেন। এখন তারা ভালো পরিমাণে মাছ পাচ্ছেন। এটা নিষেধাজ্ঞার সুফল বলা যায়।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

 এক ট্রিপেই জেলের জালে মিলল ৬৫ মণ ইলিশ, ৪০লাখে বিক্রি 

আপডেট সময় : ০৬:২৪:০৬ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫