ঢাকা ১০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় জমিজমা বিরোধকে কেন্দ্র করে হামলার অভিযোগ, আহত ১। মহিপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, ৬০ ইয়াবাসহ আটক-৩ কলাপাড়ার বিএনপি’র নেতা তোফাজ্জল ভিজিএফের চাল বিতরনে চালবাজি  কলাপাড়ায় ১দিন আগেই প্রায় ১০ হাজার মানুষের ঈদ উদযাপন পায়ে হেটে ৪ শিক্ষার্থীর ১৫০ কিলোমিটার পরিভ্রমন সাংবাদিক তুহিনের উপর হামলার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন সোশ্যাল মিডিয়ায় কিংবা রঙীন পোষ্টারে কলাপাড়া পৌরবাসীকে মেয়র প্রার্থীদের ঈদ শুভেচ্ছার হিড়িক   ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। কৃষির স্বর্গরাজ্য পটুয়াখালীর কলাপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬  ওয়ারেন্ট তামিলে বিশেষ পুরস্কার পেলেন কলাপাড়া থানার এএসআই জসিম আকন।

তজুমদ্দিনে দু’পক্ষের পাল্টাপাল্টি হামলায় আহত ৪ জন

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩০:১০ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার তজুমদ্দিন উপজেলায় মামলার সাক্ষ্য দেওয়ায় ও মিছিলে যাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের পাল্টাপাল্টি হামলায় আহত ৪ জন।

শুক্রবার (১১ জুলাই) বিকাল ৩টায় চাঁচড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অছিম উদ্দিন মুন্সি বাড়ির দরজায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায়, গুরুতর আহত মুক্তা বেগম (২২) ও মোঃ মোশারেফ হোসেনকে (২৫) উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে। এছাড়াও মোঃ কাঞ্চন (৫৫) ও মোঃ ফারুক (৪৮) তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

আহত মোশারেফ হোসেন জানান, চাঁচড়া ইউনিয়ন বিএনপি’র বহিষ্কৃত সাধারণ সম্পাদক ইব্রাহীম হাওলাদারের মিছিলে যাওয়াকে কেন্দ্র করে স্থানীয় অলি হাওলাদার, কাঞ্চন, ফারুক, রিফাত, সাদেক (সাদু), মাওঃ সিরাজসহ কয়েকজন মিলে আমাকে অতর্কিতে মারধর করে ও আমার স্ত্রী ছাড়াতে চেষ্টা করলে তাকেও মারধর করে চোখে মারাত্মক জখম করে।

আহত কাঞ্চন বলেন, বেশ কিছুদিন আগে ভিজিএফ’য়ের চাউল বিতরণকালে সাবেক ইউপি সদস্য মালেকা বেগমের উপর হামলার ঘটনার সাক্ষ্য দেওয়ায় স্থানীয় মোশারেফ, নাহিম, কামাল, জাকির, ইয়াকুব, নোমানসহ কয়েকজন মিলে অতর্কিত মারধর ও ইটপাটকেল নিক্ষেপ করে আমাকে ও আমার ভাইকে আহত করে।

তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মোহাব্বত খান বলেন, এ ঘটনায় থানায় এখনো কোন পক্ষের লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তজুমদ্দিনে দু’পক্ষের পাল্টাপাল্টি হামলায় আহত ৪ জন

আপডেট সময় : ১০:৩০:১০ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫