ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জমি দখলের বিষয়ে মুখ খুললেন এনসিপি নেতা ও কনটেন্ট ক্রিয়েটর কাফি কলাপাড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ, গ্রেফতার-১ ঠিকাদারির নামে প্রতারণার অভিযোগে অভিযুক্ত প্রণব শাখারি গোপাল কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা কাফির বিরুদ্ধে বিদ্যালয়ের জমি দখল রাস্তা নির্মাণের অভিযোগ কলাপাড়ায় “প্রাণ সংহতি” সম্মাননা পেলেন এসিল্যান্ড। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে পায়রা বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল, রাসেল সম্পাদক নির্বাচিত হায়াতো ও মোকো এডিশন স্মার্টওয়াচ এবং হেডফোন আনল ওরাইমো বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৬ জেলেকে খুঁজতে নৌবাহিনীর ‘বানৌজা গোমতি’র উদ্ধার অভিযান মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা ঘোষনার প্রস্তুতির খবরে উপকূলে উৎসবের আমেজ

প্রাণিসম্পদ উপদেষ্টার বক্তব্যে ক্ষুব্ধ শিক্ষার্থীরা, পটুয়াখালী ভার্সিটিতে বিক্ষোভ।

জাকির হোসেন, দুুমকি প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:১৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাকরির ক্ষেত্রে ‘ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি (কম্বাইন্ড) ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবে’—মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার এমন বক্তব্যের প্রতিবাদে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিক্ষোভ করেছে অ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল হাজবেন্ড্রি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ব্যানারে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি এনএসভিএম অনুষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অনুষদীয় মেইন গেটে গিয়ে শেষ হয়।

পরে শিক্ষার্থীদের উদ্দেশে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. এম. এইচ. কাওসার, ডেইরি সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল মতিন এবং অ্যানিমেল নিউট্রিশন বিভাগের অধ্যাপক ড. ননী গোপাল সাহা। এ সময় অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যসহ অ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আবদুল্লাহ হিল কাফি বলেন, “রাষ্ট্রের উচ্চপর্যায়ের একজন প্রতিনিধি হিসেবে উপদেষ্টার কাছ থেকে এ ধরনের একপেশে মন্তব্য প্রত্যাশিত নয়। বাস্তবতা যাচাই না করে এমন বক্তব্য দিলে তা খাতটির জন্য হুমকিস্বরূপ হতে পারে।”

পোল্ট্রি সায়েন্স বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার সরকার বলেন, “অ্যানিমেল হাজবেন্ড্রির শিক্ষার্থীরা পোল্ট্রি, ডেইরি, নিউট্রিশন, ব্রিডিংসহ বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করে। চিকিৎসার পাশাপাশি উৎপাদনেও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অথচ একপক্ষকে অগ্রাধিকার দিলে খাতটির ভারসাম্য নষ্ট হবে।”

সমাবেশে অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. এম. এইচ. কাওসার বলেন, “বর্তমানে প্রাণিসম্পদ উন্নয়নে ভেটেরিনারি ও অ্যানিমেল হাজবেন্ড্রি—উভয় ক্ষেত্রেরই অবদান গুরুত্বপূর্ণ। অথচ একচোখা দৃষ্টিভঙ্গি থেকে দেওয়া বক্তব্য পেশাগত বৈষম্য তৈরি করে। আমরা এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।। জাকির হোসেন হাওলাদার সাংবাদিক দুমকি পটুয়াখালী মোবাইল নম্বর, ০১৭৩৯৪৮৮৫৭৪।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রাণিসম্পদ উপদেষ্টার বক্তব্যে ক্ষুব্ধ শিক্ষার্থীরা, পটুয়াখালী ভার্সিটিতে বিক্ষোভ।

আপডেট সময় : ১২:১৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫