ঢাকা ১১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জমি দখলের বিষয়ে মুখ খুললেন এনসিপি নেতা ও কনটেন্ট ক্রিয়েটর কাফি কলাপাড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ, গ্রেফতার-১ ঠিকাদারির নামে প্রতারণার অভিযোগে অভিযুক্ত প্রণব শাখারি গোপাল কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা কাফির বিরুদ্ধে বিদ্যালয়ের জমি দখল রাস্তা নির্মাণের অভিযোগ কলাপাড়ায় “প্রাণ সংহতি” সম্মাননা পেলেন এসিল্যান্ড। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে পায়রা বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল, রাসেল সম্পাদক নির্বাচিত হায়াতো ও মোকো এডিশন স্মার্টওয়াচ এবং হেডফোন আনল ওরাইমো বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৬ জেলেকে খুঁজতে নৌবাহিনীর ‘বানৌজা গোমতি’র উদ্ধার অভিযান মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা ঘোষনার প্রস্তুতির খবরে উপকূলে উৎসবের আমেজ

এসএসসিতে গোল্ডেন এ প্লাস: পটুয়াখালী ভার্সিটির, প্রো-ভিসির পুত্র হিসান মুহতাসিমের কৃতিত্ব।

জাকির হোসেন হাওলাদার, দুমকী প্রতিনিধি :
  • আপডেট সময় : ১২:১০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হিসান মুহতাসিম ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় পটুয়াখালীর গৌরবময় বিদ্যাপীঠ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে সকল বিষয়ে এ প্লাস (জিপিএ-৫ গোল্ডেন) অর্জন করে হিসান মুহতাসিম শুধু তার পরিবার নয়, বরং পুরো বিশ্ববিদ্যালয় পরিবার ও পটুয়াখালীবাসীর গর্বের প্রতীক হয়ে উঠেছে।

তার এই অর্জন কেবল একটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার গল্প নয়; বরং এটি অধ্যবসায়ের, পারিবারিক আদর্শের, এবং একটি উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখার এক নিঃশব্দ অথচ দৃঢ় পদচিহ্ন। হিসান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) প্রো-ভাইস চ্যান্সেলর, প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান এবং নাসরিন জাহান শিমু’র একমাত্র পুত্র। ছোটবেলা থেকেই মেধা ও শৃঙ্খলার অপূর্ব সমন্বয়ে গড়ে উঠেছে তার শিক্ষাজীবন। প্রাথমিক ও জুনিয়র পর্যায়ে—পিএসসি ও জেএসসি—দুই পরীক্ষাতেই সকল বিষয়ে এ প্লাস (জিপিএ-৫ গোল্ডেন) অর্জন করে সে তার ধারাবাহিকতা প্রমাণ করেছে।

শুধু পাঠ্যপুস্তকের মাঝে সীমাবদ্ধ না থেকে হিসান নিয়মিত অংশ নিয়েছে স্কুল পর্যায়ের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও সহশিক্ষা কার্যক্রমে। রোভার স্কাউট ও অন্যান্য সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে সে শিশুকালেই নেতৃত্বগুণ ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

হিসান মুহতাসিমের স্বপ্ন—প্রকৌশল বিদ্যায় উচ্চতর ডিগ্রি অর্জন করে দেশের একজন সেরা প্রকৌশলী হিসেবে গড়ে ওঠা, যেন সে মেধা, সততা ও দেশপ্রেমের আলোয় নিজেকে গড়ে তুলে দেশের অগ্রগতিতে সক্রিয় ভূমিকা রাখতে পারে। তার বাবা-মা সন্তানের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। সত্যিই, যে ঘরে শিক্ষা, শৃঙ্খলা ও মূল্যবোধের আলো জ্বলে, সেই ঘরের সন্তানও হয়ে ওঠে আলোকিত ভবিষ্যতের স্থপতি—হিসান মুহতাসিম তার এক উজ্জ্বল উদাহরণ।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পক্ষ থেকে হিসান মুহতাসিমকে জানাই আন্তরিক অভিনন্দন,জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এসএসসিতে গোল্ডেন এ প্লাস: পটুয়াখালী ভার্সিটির, প্রো-ভিসির পুত্র হিসান মুহতাসিমের কৃতিত্ব।

আপডেট সময় : ১২:১০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫