ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় জমিজমা বিরোধকে কেন্দ্র করে হামলার অভিযোগ, আহত ১। মহিপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, ৬০ ইয়াবাসহ আটক-৩ কলাপাড়ার বিএনপি’র নেতা তোফাজ্জল ভিজিএফের চাল বিতরনে চালবাজি  কলাপাড়ায় ১দিন আগেই প্রায় ১০ হাজার মানুষের ঈদ উদযাপন পায়ে হেটে ৪ শিক্ষার্থীর ১৫০ কিলোমিটার পরিভ্রমন সাংবাদিক তুহিনের উপর হামলার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন সোশ্যাল মিডিয়ায় কিংবা রঙীন পোষ্টারে কলাপাড়া পৌরবাসীকে মেয়র প্রার্থীদের ঈদ শুভেচ্ছার হিড়িক   ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। কৃষির স্বর্গরাজ্য পটুয়াখালীর কলাপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬  ওয়ারেন্ট তামিলে বিশেষ পুরস্কার পেলেন কলাপাড়া থানার এএসআই জসিম আকন।

কলাপাড়ায় এই প্রথম উন্নত চিকিৎসার লক্ষ্যে কাল নাগিনী সাপের এক্সরে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:১৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়ায় এই প্রথম আঘাতপ্রাপ্ত একটি মৃদু বিষধর কাল নাগিনী সাপ উদ্ধারের পর এক্সরে করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা। বুধবার রাত নয়টায় একটি বেসরকারী ক্লিনিকে সাপটিকে নিয়ে আসা হয়। পরে এক্সরে করে জানা যায় সাপটির মাঝ বরাবরের হাড়ে ফাঁটল ধরেছে। এর আগে সকালে পার্শ্ববর্তী আমতলী  উপজেলার পূজাখোলা দফাদার বাড়ি সংলগ্ন থেকে সাপটিকে লাঠি দিয়ে পেটানো অবস্থায় গ্রামবাসীদের হাত থেকে রক্ষা করে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্য মো. বায়জিদ দফাদার। পরে তিনি সাপটিকে চিকিৎসার জন্য এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়ার শাখার টিম লিডার বায়জিদ আহসানের কাছে তুলে দেন। সবুজ এবং লাল ও কালো রঙের ডোরাকাটা প্রাপ্ত বয়স্ক এ সাপটির দৈর্ঘ্য প্রায় ৩ ফুট। 

সাপ উদ্ধারকারী মো. বায়জিদ মিয়া বলেন, দফাদার বাড়ি এলাকার একটি আম গাছ থেকে সাপটি নিচে নামার পর স্থানীয় গ্রামাবাসীরা পিটিয়ে মারার চেষ্টা করে। সাপটিকে লাঠি দিয়ে বেশ কয়েকটি আঘাত করা হয়। এসময় আহত অবস্থায় সাপটিকে উদ্ধার করে আমাদের টিম লিডার বায়জিদ আহসানের কাছে হস্তান্তর করি। আমাদের এলাকার মানুষের সাপ সম্পর্কে কোন ধারনা নেই। যার কারনে সাপ দেখলেই তারা মেরে ফেলে। পরিবেশের ভারসাম্য রক্ষাকারী সাপ সম্পর্কে এ এলাকার মানুষের জনসচেতনতা মূলক কার্যক্রম চালানো দরকার।

এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ আহসান বলেন,  কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদিক মহোদয়ের সহায়তায় আহত সাপটিকে ভেটেনারী সার্জনের পরামর্শ অনুযায়ী এক্সরে করা হয়েছে। এটির মাঝ বরাবর হাড়ে ফাঁটল ধরা পড়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা শেষে সাপটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ভেটেনারী সার্জনের কাছে পাঠাবো। 

কলাপাড়া বাসিন্দা সমাজসেবক মাসুদ রানা জানান, আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এই প্রাণীগুলো পরিবেশে  গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদেরকে না মেরে বাঁচিয়ে রাখতে হবে। উন্নত চিকিৎসার জন্য সাপটিকে এক্সরে করানো হয়েছে। এই সংগঠনকে  আমার ব্যক্তিগত পক্ষ থেকে স্বাগত জানাই। তারা যেন পরিবেশ রক্ষায় এভাবে ভালো ভালো উদ্যোগ গ্রহণ করে। 

কলাপাড়া ল্যাব এশিয়া ডায়াগনস্টিক সেন্টারের এক্সরে টেকনিশিয়ান মো. সাঈদ হোসেন বলেন, মূলত আমরা মানুষের এক্সরে করে থাকি। এই প্রথম বিরল একটি সাপের এক্সরে করলাম। এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা বন্যপ্রানী নিয়ে কাজ করে। এটা আমি আগে থেকেই জানি। তাদের এ কাজকে স্বাদুবাদ জানাই। আশা করছি সাপটি সুস্থ হয়ে উঠবে।

কলাপাড়া উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইয়াসীন সাদিক বলেন, আহত সাপটির খবর পেয়ে সেটিকে চিকিৎসার জন্য বলা হয়েছে। এটিকে পরিপূর্ন সুস্থ করে তুলতে সকল ধরনের সহযোগিতা করা হবে। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কলাপাড়ায় এই প্রথম উন্নত চিকিৎসার লক্ষ্যে কাল নাগিনী সাপের এক্সরে

আপডেট সময় : ০২:১৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫