ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়ায় অবৈধ ভুসনা জাল বিক্রেতাকে অর্থদণ্ড, জাল পুড়িয়ে বিনষ্ট। সাংবাদিক মিঠু”র পিতা মরহুম সুজা উদ্দিন বিশ্বাস “র ১১ তম প্রয়ান দিবসের দোয়া মোনাজাত অনুস্ঠিত মালামাল বোঝাই ৭ টি ট্রাক আটক করলো পায়রাবন্দর নিরাপত্তা বিভাগ।

বার্সেলোনার স্বপ্নে জল ঢেলে বিলবাওয়ে নিকোর ১০ বছরের চুক্তি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫ ২০৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউরোর পর নিকো উইলিয়ামসকে দলে ভেড়ানো বার্সেলোনার জন্য একপ্রকার স্বপ্ন হয়ে দাঁড়ায়। স্প্যানিশ তারকার পারফরম্যান্সে মুগ্ধ কাতালান ক্লাবটি অ্যাথলেটিক বিলবাওয়ের রিলিজ ক্লজের পুরো অর্থ পরিশোধ করতেও সম্মত হয়। আশ্বাসের কথা শোনা যায় উইলিয়ামসের পক্ষ থেকেও।

নিকো উইলিয়ামসের রিলিজ ক্লজ ছিল ৫৮ মিলিয়ন ইউরো। বার্সা সেটা পরিশোধ করেই ২২ বছর বয়সি ফুটবলারকে দলে ভেড়াতে চেয়েছিল। দুপক্ষের মধ্যে এ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। কদিন আগে বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকো বলেন, নিকোর বার্সায় যোগ দেয়ার জন্য প্রবল আগ্রহ রয়েছে।

এই অবস্থার মধ্যে বার্সেলোনার স্বপ্নে জল ঢেলে আজ বিলবাওয়ের সঙ্গে ১০ বছরের লম্বা চুক্তি করেছেন নিকো। রেড এন্ড হোয়াইটসদের সঙ্গে ২০৩৫ সাল নাগাদ থাকার চুক্তি করেছেন তিনি। পাশাপাশি তার রিলিজ ক্লজ বাড়ানো হয়েছে ৫০ শতাংশের বেশি।

নিকো ২০২১ সাল থেকে বিলবাওয়ের সিনিয়র টিমে খেলছেন। চুক্তি করে তিনি বলেছেন, ‘আপনার যখন সিদ্ধান্ত নিতে হবে, আমার জন্য সেটা হলো হৃদয়ের কথা শোনা। আমি এখানে আছি, এখানে থাকতে চেয়েছি, আমার লোকজনের সঙ্গে। এটা আমার ঘর।’

রবার্ট লেওয়ান্ডোভস্কির সময় ফুরিয়ে আসছে। সে কারণেই কি না উইলিয়ামসকে এনে ঘাঁটি শক্ত করে রাখার কথা ভেবেছিল বার্সা। প্রত্যাখ্যাত হওয়ায় তারা এখন অন্য কারো পানে তাকাতে পারে। সম্ভাব্য সেই নামটি হতে পারে মার্কাস রাশফোর্ড। অ্যাস্টন ভিলায় ধারে খেলা ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা কিছুদিন আগে বার্সেলোনায় যোগ দেয়ার আগ্রহ দেখিয়েছেন। ম্যানচেস্টার ইউনাইটেডও তাকে দলবদলের বাজারে তুলেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বার্সেলোনার স্বপ্নে জল ঢেলে বিলবাওয়ে নিকোর ১০ বছরের চুক্তি

আপডেট সময় : ০৫:২৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫