ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা কতটুকু উপযোগী, ভেবে দেখার আহ্বান তারেক রহমানের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ১৯৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তর্বর্তী সরকার জবাবদিহিমূলক সরকার গঠনে সক্রিয় রয়েছে, এ অবস্থায় জনগণের ঐক্য জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১ জুলাই) স্বৈরাচারের বিনাশ ঘটানো গৌরবের জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শহীদ পরিবারের সম্মানে বিএনপি ‘জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক বিশেষ আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, সব রাজনৈতিক দল নির্বাচনের দাবি তুলেছে। এই মুহূর্তে জনগণের ঐক্য জরুরি। তবে বাংলাদেশের বিদ্যমান বাস্তবতা এবং ভৌগলিক রাজনৈতিক প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা কতটুকু উপযোগী অথবা উপযোগী কিনা, তা গুরুত্বের সঙ্গে ভেবে দেখার আহ্বান জানাচ্ছি।  

এ সময় সংখ্যানুপাতিক নির্বাচন পলাতক ফ্যাসিবাদকে পুনর্বাসনকে উৎসাহিত করে কিনা তা সিরিয়াসলি ভেবে দেখার পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে যোগ্যতা ও সম্মানের সঙ্গে টিকে থাকতে হলে আমাদের সুযোগ কাজে লাগাতে হবে। আরও একবারের জন্যও ভুল করা চলবে না। জনগণের বাংলাদেশে, জনগণের সরাসরি ভোটে, জনগণের প্রতি জবাবদিহিমূলক নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে লাখো শহীদের কাঙ্ক্ষিত ইনসাফভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার মধ্যদিয়ে শহীদদের প্রতি আমাদের ঋণ পরিশোধের এখনই সময়।

জুলাই শহীদদের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, শুধু গণঅভ্যুত্থানে বিএনপির ৪২২ জনসহ দেড়হাজারের মতো মানুষ শহীদ হয়েছেন, ৩০ হাজার কমপক্ষে আহত হয়েছেন। কিন্তু আন্দোলনে শহীদরা কানাডার বেগম পাড়ায় বাড়ি কিংবা সুইসব্যাংকে টাকা পাচারের জন্য শহীদ হননি।

তিনি আশ্বস্ত করে বলেন, রাষ্ট্রক্ষমতায় গেলে বিএনপি জাতীয় সরকার গঠন করে দেশের মানুষের কল্যাণে সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করবে। বিএনপি জনগণের রায়ে ক্ষমতায় গেলে শহীদদের নামে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়ক নামকরণের আশ্বাসও দেন তিনি।

ফঅ্যসিবাদ রুখে দিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকবে তা জরুরি না। কিন্তু জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকা জরুরি। আর কোনো যেন ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। এ বিষয়ে সবাই যেমন ঐক্যবদ্ধ, ভবিষ্যতেও সেই ঐক্য থাকবে।

তিনি বলেন, আমরা ৫৪ বছরে জনগণের ত্যাগ ভুলে যেতে চাই না। নিরাপদ কর্মপরিবেশ ও নতুন কর্ম সংস্থান সৃষ্টির জন্য রাজনীতি করতে হবে। জাতীয় স্বার্থে সবাইকে ঐক্য থাকতে হবে,  যাতে আগামী কোন ফ্যাসিবাদের উত্থান না হয়। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা কতটুকু উপযোগী, ভেবে দেখার আহ্বান তারেক রহমানের

আপডেট সময় : ০৮:৪৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫