ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়ায় অবৈধ ভুসনা জাল বিক্রেতাকে অর্থদণ্ড, জাল পুড়িয়ে বিনষ্ট। সাংবাদিক মিঠু”র পিতা মরহুম সুজা উদ্দিন বিশ্বাস “র ১১ তম প্রয়ান দিবসের দোয়া মোনাজাত অনুস্ঠিত মালামাল বোঝাই ৭ টি ট্রাক আটক করলো পায়রাবন্দর নিরাপত্তা বিভাগ। খেলা মাঠে নেই, বিদেশভ্রমণে ব্যস্ত ক্রীড়া কর্মকর্তারা: চার গেমসে ৬০ কর্মকর্তার রহস্যজনক সফর কলাপাড়ায় উদ্ধারকৃত বন্যপ্রাণী পরিচর্যা, চিকিৎসা ও পূর্ণবাসনের জন্য “এনিমেল সেড” উদ্বোধন।।

ইরান দূতাবাসে শোক বইয়ে জামায়াতের স্বাক্ষর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৩:২৩ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫ ১৩৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরান দূতাবাসে শোক বইয়ে স্বাক্ষর করছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। ছবি: সংগৃহীত

ইরানে ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক হামলার ঘটনায় শোক ও সংহতি জানিয়ে ঢাকাস্থ ইরান দূতাবাসে শোক বইতে স্বাক্ষর করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল।

সোমবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলশানে অবস্থিত ইসলামী প্রজাতন্ত্র ইরানের দূতাবাসে যান দলটির দুই সদস্যের একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে ছিলেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও দলের মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। তারা সেখানে ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সম্প্রতি ইসরাইলের হামলায় ইরানি নাগরিকদের নিহত হওয়ায় গভীর শোক ও সমবেদনা জানান।

জামায়াত নেতারা বলেন, যুদ্ধবাজ ইসরাইল আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ লঙ্ঘন করে ইরানের ওপর সরাসরি আগ্রাসন চালিয়েছে। এ হামলায় ইরানের বহু সেনা কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। বাংলাদেশের জনগণ, বিশেষ করে জামায়াতে ইসলামী, ইসরাইলের এ আক্রমণের তীব্র প্রতিবাদ জানায় এবং ইরানের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

সাক্ষাতের সময় ডা. তাহের দূতাবাসে সংরক্ষিত শোক বইতে স্বাক্ষর করেন এবং নিহতদের ‘শহীদ’ হিসেবে কবুল করার জন্য প্রার্থনা করেন। একইসঙ্গে আহত ও নিহতদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

সাক্ষাতে ইরানের রাষ্ট্রদূত জামায়াতের এই ভূমিকার প্রশংসা করেন এবং বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রতিনিধি দলের সদস্যরা আশাবাদ জানান, ভবিষ্যতে বাংলাদেশ ও ইরানের মধ্যে দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইরান দূতাবাসে শোক বইয়ে জামায়াতের স্বাক্ষর

আপডেট সময় : ০৭:২৩:২৩ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫