ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়ায় অবৈধ ভুসনা জাল বিক্রেতাকে অর্থদণ্ড, জাল পুড়িয়ে বিনষ্ট।

জ্বালানিখাতে কমলেও ঢাকার পুঁজিবাজারে গড় লেনদেন বেড়েছে ব্যাংক-বীমায়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫ ২৪২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত সপ্তাহে সামগ্রিকভাবে ইতিবাচক ধারায় ছিল ঢাকার পুঁজিবাজার। প্রথম কার্যদিবসে দৈনিক লেনদেন কিছুটা কমলেও দ্বিতীয় দিন থেকে ধারাবাহিকভাবে বেড়েছে বিনিয়োগের পরিমাণ। যার ধারাবাহিকতায় সপ্তাহ ব্যবধানে প্রধান সূচক বেড়েছে ৭৮.৪২ পয়েন্ট। বেড়েছে বাজার মূলধনও। জ্বালানি খাতে গড় লেনদেন কমলেও ব্যাংক-বীমায় বেড়েছে বিনিয়োগকারীদের আগ্রহ।

ঢাকার পুঁজিবাজার। দেশের প্রধান এই স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন হয় মাত্র ২৭১ কোটি ৭১ লাখ টাকার শেয়ার। আগের সপ্তাহের শেষ কার্যদিবসের চেয়ে যা ১০ শতাংশ কম।

এরপরের কার্যদিবস থেকে অবশ্য লাগাতার বেড়েছে লেনদেন। যদিও তা ৫শ’ কোটির ঘরে পৌঁছতে পারেনি একদিনও। একদিনে সর্বোচ্চ ৪৭৮ কোটি ৬৮ লাখ টাকা লেনদেন হয়েছে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারে।

দৈনিক লেনদেন বৃদ্ধির এই ধারায় সপ্তাহ ব্যবধানে ঢাকার পুঁজিবাজারে বাজার মূলধন বেড়েছে ১০ হাজার ৮২২ কোটি টাকা। আর প্রধান সূচক ডিএসই-এক্স বেড়েছে সাড়ে ৭৮ পয়েন্ট।

খাতভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, মোট ২১ ক্যাটাগরির মধ্যে গড় লেনদেন বেড়েছে ১৬ ক্যাটাগরির প্রতিষ্ঠানে। বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখা ব্যাংক খাতের গড় লেনদেন বেড়েছে প্রায় সাড়ে ১৫ শতাংশ।

লেনদেন বেড়েছে সাধারণ ও জীবন বীমায়। তবে মধ্যপ্রাচ্যের অস্থিরতার সপ্তাহে জ্বালানি খাতের কোম্পানি থেকে কিছুটা মুখ ফিরিয়ে নিয়েছেন বিনিয়োগকারীরা। সপ্তাহ ব্যবধানে জ্বালানি খাতের প্রতিষ্ঠানের গড় লেনদেন কমেছে ১৬.৬৫ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জ্বালানিখাতে কমলেও ঢাকার পুঁজিবাজারে গড় লেনদেন বেড়েছে ব্যাংক-বীমায়

আপডেট সময় : ১২:২৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫