ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ভিডিও ভাইরাল কলাপাড়ায় ধর্ষন চেষ্টায় অভিযুক্তকে ৫০ জুতার বাড়ি ও ৫ হাজারে সমঝোতা খাস জমি দখলকে কেন্দ্র করে হামলা: নারীর দুই হাত ভাঙার অভিযোগ। কলাপাড়ায় বিয়ে করতে গিয়েও দিতে হল চাঁদা, অভিযোগ যুবদল নেতা দেলোয়ার মৃধার বিরুদ্ধে। কলাপাড়ায তরমুজ খেত নষ্ট করায় ছাগল ধরে পুলিশে দিল কৃষক  হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ গ্রেফতার কলাপাড়ায় উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা দিলেন জাকির মৃধা কলাপাড়ায় আবাসিক এলাকা থেকে দুই পতিতা ও খদ্দের সহ দেহ ব্যবসায়ী গ্রেফতার যুবদল নেতার বিরুদ্ধে দুই সন্তানের জননী প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ

কলাপাড়া-রাঙ্গাবালী সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নির্ধারণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি/এস আর
  • আপডেট সময় : ১০:০৯:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫ ২৭০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়ায় “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী নির্ধারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ ( হাতপাখা প্রতীক) দায়িত্বশীলদের মতামত প্রদান অনুষ্ঠান” নামে গোপন ব্যালটের মাধ্যমে সম্ভাব্য প্রার্থী বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। সংসদীয় আসন ১১৪ পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের আগামি সংসদ নির্বাচনে ভোটের রাজনীতিতে অন্যতম ফ্যাক্টর এ দলটি ইতোমধ্যে প্রার্থী নির্ধারণ প্রক্রিয়ায় শামিল হয়েছে।

শনিবার (২১ জুন) সকালে রাঙ্গাবালী এবং বিকেল থেকে রাত অবধি কলাপাড়া পৌরসভা অডিটোরিয়াম মিলনায়তনে তৃণমূল পর্যায়ের দায়িত্বশীলদের গোপন ভোট অনুষ্ঠিত হয়। দুই উপজেলা ও দুই পৌরসভাসহ মহিপুর পুলিশি থানার দায়িত্বশীল প্রায় তিন হাজার নেতৃবৃন্দ গোপন ভোট প্রদান করেন। ব্যতিক্রম ধর্মী এই বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। যেখানে নির্দিষ্ট কোন প্রার্থী নেই। দলের যে কাউকে তার পছন্দের প্রার্থী হিসেবে তার নাম ব্যালটে লিখে বাক্সে জমা দিতে পারবেন।  তাৎক্ষণিক এর কোন ফলাফল ঘোষণা হবে না। কেন্দ্রে ( ঢাকায়) নিয়ে গণনা শেষ করে সারা দেশের সঙ্গে একত্রে প্রার্থী ঘোষণা করা হবে বলে দলের পটুয়াখালী জেলা মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা হেদায়েত উল্লাহ জেহাদী নিশ্চিত করেন। 

নির্দিষ্ট কোন প্রার্থী না থাকলেও ইসলামি আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মুখে তিন জনের নাম বেশি বেশি শোনা গেছে। এরা হলেন,   কলাপাড়ায় ব্যক্তি জনপ্রিয়তায় অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব বিএনপির সাবেক সাংসদ সম্প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেওয়া অধ্যাপক মোস্তাফিজুর রহমান। এখানকার মাঠ পর্যায়ের রাজনীতিতে তাকে নিয়ে আলোচনার যেন শেষ নেই।

তিনিও প্রার্থী বছাইয়ের তালিকার অগ্রভাগে রয়েছেন। এছাড়া দলটির কলাপাড়া উপজেলা কমিটির সভাপতি মুফতি মাওলানা হাবিবুর রহমান এবং পুলিশি থানা মহিপুরের ইসলামি আন্দোলন বাংলাদেশের সদস্য মুফতি হাবিবুর রহমান মিছবাহ মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। 

কলাপাড়া পৌরসভা অডিটরিয়াম মিলনায়তনে এ বিষয় নেতাকর্মীদের মতামত অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল অঞ্চল) উপাধ্যক্ষ মাওলানা মোঃ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক অধ্যাপক মোঃ নাসির উদ্দিন। সভাপতিত্ব করেন ইসলামি আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি হাওলাদার মো. সেলিম মিয়া । সভা পরিচালনা করেন জেলা সেক্রেটারী এইচ এম আব্দুল হাকিম। সভায় ইসলামী আন্দোলনের উপজেলার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  সংসদ সদস্য প্রার্থী নির্বাচনকে ঘিরে বৃষ্টি উপেক্ষা করে চরমোনাই পীরের অনুসারী এ দলের নেতাকর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ব্যতিক্রম ধর্মী প্রক্রিয়ার এই মতামত প্রদান অনুষ্ঠান ঘিরে দলটির নেতা কর্মীদের মধ্যে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। গোপন ভোট প্রদান করে প্রকাশ না করলেও অনেকেই বলেছেন “আমরা আগামী সংসদ নির্বাচনে আমাদের মধ্য থেকে সবচেয়ে যোগ্য ও জনপ্রিয় ব্যক্তিকেই প্রার্থী হিসেবে চাই।”

আজ থেকে এ দলটির নেতা কর্মীদের এখন অপেক্ষা কেন্দ্র থেকে কার নাম ঘোষণা করা হয় তার দিকে সবাই চেয়ে আছেন।

উল্লেখ্য ভোটের রাজনীতিতে কলাপাড়ায় ইতোমধ্যে বিগত ইউনিয়ন পরিষদের নির্বাচনে তিনটি ইউনিয়ন থেকে তিনজন চেয়ারম্যান নির্বাচিত হয়ে চমক দেখিয়েছেন। এখন ইসলামি আন্দোলন বাংলাদেশ অন্যতম প্রধান ফ্যাক্টর হয়ে আছে বলে নেতাকর্মীরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কলাপাড়া-রাঙ্গাবালী সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নির্ধারণ

আপডেট সময় : ১০:০৯:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫