ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওয়ারেন্ট তামিলে বিশেষ পুরস্কার পেলেন কলাপাড়া থানার এএসআই জসিম আকন। কলাপাড়ায় প্রথমবারের মতো শ্রেষ্ঠ কৃষকদের সঙ্গে কৃষি বিভাগের ব্যতিক্রমী আড্ডা কলাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শ্রেনীকক্ষ দখল করে শিক্ষক-শিক্ষিকার বসবাস, ব্যহত হচ্ছে পাঠদান কলাপাড়ার ভূমিসেবা মেলা উপলক্ষে প্রেস কনফারেন্স কলাপাড়ায় কৈশোরকালীন স্বাস্থ্য, বাল্য-বিবাহ এবং সামাজিক সচেতনতা বিষয়ে বৈঠক কালাপাড়ায় সরকারি চাল অবৈধভাবে মজুদ করার অপরাধে মামলা দায়ের কলাপাড়ায় মাটি খুঁড়ে ঘরে ঢুকে কলেজ পড়ুয়া তরুণীকে জোরপূর্বক সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ কলাপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ যুবক আটক কলাপাড়ায় ট্যাক্সের নামে জেলেদের কাছ থেকে ৩শ’ টাকা করে চাঁদা আদায়ের অভিযোগ কলাপাড়ায় বিএসটিআ’র অনুমোদন ছাড়া ড্রিংকো জুস তৈরী, মালিককে ১ লাখ টাকা জরিমানা সহ ১ বছরের জেল

যশোরে বাবাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৫:২২ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫ ৬০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গ্রেফতার রমিম ইসলাম। ছবি: সংগৃহীত

যশোরের চৌগাছায় বাবাকে কুপিয়ে হত্যার মামলায় তিন মাস পর ছেলে রমিম ইসলামকে (২১) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুক্রবার (২০ জুন) রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার (২১ জুন) আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি।

পিবিআই যশোর জানায়, চলতি বছরের ৭ মার্চ দিবাগত রাত চারটার দিকে যশোরের চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় শরিফুল ইসলামকে (৪১)। হত্যার পর ছেলে রমিম পালিয়ে যান। নিহত শরিফুল ইসলামের স্ত্রী (রমিমের সৎমাতা) বাদী হয়ে চৌগাছা থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে মামলাটি তদন্তের দায়িত্ব নেয় পিবিআই যশোর।

তদন্তের একপর্যায়ে পিবিআই যশোরের একটি দল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ভুলনা ঠাকুরবাড়ি এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার রাতে রমিমকে গ্রেফতার করে।

শনিবার তাকে চৌগাছা আমলি আদালতে হাজির করা হলে তিনি বাবাকে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন জানান, রমিম ইসলাম ও তার পিতা শরিফুল ইসলাম একই বাড়িতে দ্বিতীয় স্ত্রীদের নিয়ে বসবাস করতেন। দ্বিতীয় বিয়ের পর রমিম কোনো কাজ করতেন না, বরং নেশার টাকার জন্য প্রায়ই বাবার সঙ্গে ঝগড়া করতেন।

এ কারণে তার বাবা শরিফুল ইসলাম একপর্যায়ে তাকে আলাদা করে দেন। এতে ক্ষুব্ধ হয়ে প্রতিশোধপরায়ণ হয়ে ওঠেন রমিম। তদন্তে জানা যায়, পরিকল্পিতভাবে তিনি চাপাতি দিয়ে পিতাকে কুপিয়ে হত্যা করেন। হত্যার পর তিনি রাতেই পালিয়ে আত্মগোপনে চলে যান।

পিবিআই সূত্র জানায়, রমিমের দেওয়া স্বীকারোক্তি যাচাই-বাছাই করে হত্যাকাণ্ডের পেছনের অন্য কোনো উদ্দেশ্য বা সহযোগী ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে তার রিমান্ড আবেদন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যশোরে বাবাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার

আপডেট সময় : ০৯:৪৫:২২ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫