ঢাকা ০২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় জমিজমা বিরোধকে কেন্দ্র করে হামলার অভিযোগ, আহত ১। মহিপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, ৬০ ইয়াবাসহ আটক-৩ কলাপাড়ার বিএনপি’র নেতা তোফাজ্জল ভিজিএফের চাল বিতরনে চালবাজি  কলাপাড়ায় ১দিন আগেই প্রায় ১০ হাজার মানুষের ঈদ উদযাপন পায়ে হেটে ৪ শিক্ষার্থীর ১৫০ কিলোমিটার পরিভ্রমন সাংবাদিক তুহিনের উপর হামলার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন সোশ্যাল মিডিয়ায় কিংবা রঙীন পোষ্টারে কলাপাড়া পৌরবাসীকে মেয়র প্রার্থীদের ঈদ শুভেচ্ছার হিড়িক   ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। কৃষির স্বর্গরাজ্য পটুয়াখালীর কলাপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬  ওয়ারেন্ট তামিলে বিশেষ পুরস্কার পেলেন কলাপাড়া থানার এএসআই জসিম আকন।

কুয়াকাটায় প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে হাঁস-মুরগির বাচ্চা ও পালনের ঘর বিতরণ

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৩১:০৩ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং প্রান্তিক জনগোষ্ঠীর বিকল্প আয়ের পথ সুগম করতে পটুয়াখালীর কুয়াকাটায় ১৩৬টি পরিবারের মাঝে হাঁস-মুরগির বাচ্চা, পালনের ঘর ও ম্যাট বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ জুন) দুপুরে কুয়াকাটা পৌরসভার হোসেনপাড়া এলাকায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম প্রকল্পের আওতায় এ সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

প্রকল্প ব্যবস্থাপক মো. কামাল হোসেনের উপস্থিতিতে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক।

সহায়তার অংশ হিসেবে প্রতিটি পরিবারকে উন্নত জাতের ১০টি করে হাঁস ও ১০টি মুরগির বাচ্চা প্রদান করা হয়। পাশাপাশি হাঁস-মুরগি ও ছাগল পালনের জন্য একটি করে ঘর এবং ঘরের জন্য প্রয়োজনীয় ম্যাট সরবরাহ করা হয়।

এর আগে উপকারভোগী পরিবারের সদস্যদের প্রাণিসম্পদ কার্যালয়ের সহযোগিতায় হাঁস-মুরগি ও ছাগল পালনের ওপর প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়।

এ কার্যক্রমটি ন্যাশনাল অ্যাডাপটেশন প্লান বাস্তবায়নের অংশ হিসেবে চলমান রয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, পৌরসভার বিভিন্ন কর্মকর্তা, সমাজকর্মী ও উপকারভোগী পরিবারগুলোর সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুয়াকাটায় প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে হাঁস-মুরগির বাচ্চা ও পালনের ঘর বিতরণ

আপডেট সময় : ০৯:৩১:০৩ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫