ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জমি দখলের বিষয়ে মুখ খুললেন এনসিপি নেতা ও কনটেন্ট ক্রিয়েটর কাফি কলাপাড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ, গ্রেফতার-১ ঠিকাদারির নামে প্রতারণার অভিযোগে অভিযুক্ত প্রণব শাখারি গোপাল কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা কাফির বিরুদ্ধে বিদ্যালয়ের জমি দখল রাস্তা নির্মাণের অভিযোগ কলাপাড়ায় “প্রাণ সংহতি” সম্মাননা পেলেন এসিল্যান্ড। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে পায়রা বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল, রাসেল সম্পাদক নির্বাচিত হায়াতো ও মোকো এডিশন স্মার্টওয়াচ এবং হেডফোন আনল ওরাইমো বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৬ জেলেকে খুঁজতে নৌবাহিনীর ‘বানৌজা গোমতি’র উদ্ধার অভিযান মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা ঘোষনার প্রস্তুতির খবরে উপকূলে উৎসবের আমেজ

১৮ ঘন্টা সমুদ্রে ভেঁসে বেঁচে ফিরলেন কুয়াকাটার ৪ জেলে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৩৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে একটি মাছ ধরা ছোট ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সন্ধ্যায় কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। 

আজ মঙ্গলবার (১৭ জুন) সকালে স্থানীয়রা আহত জেলেরা তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। আহত জেলেরা হলেন- আলকাচ মাঝি (২৫) খায়রুল ইসলাম (২৫) রাসেল (২৭) ও শামিম হাসান (৩৫) এরা সকলেই কুয়াকাটা পৌরসভার বিভিন্ন এলাকার বাসিন্দা।

এর আগে গতকাল সন্ধ্যায় বঙ্গোপসাগরের পায়রা বন্দর এলাকা খাম্বা বয়ার পশ্চিমে ট্রলার ডুবির ঘটনা ঘটে। এ সময় ট্রলারে থাকা ৪ জেলে সমুদ্রে পড়ে যান। সমুদ্রে ১৮ ঘন্টা ভাঁসার পরে ৩ জেলে তুফানিয়া নামক একটি চড়ে ওঠেন। অপরজনকে সমুদ্র ভাসতে দেখে জেলেরা তাদের ট্রলারে তুলে নেন।

আহত জেলে শামিম বলেন, গতকাল সন্ধ্যায় মাছ শিকারের জন্য বঙ্গোপসাগরে গেলে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলাটি ডুবে যায়। আমরা ৩ জন বয়া ও ফ্লুট নিয়ে সমুদ্রে ভেঁসে একটি চরে গিয়ে মাটি উঠি। পরে হুঁশ হয়ে দেখি কুয়াকাটা হাসপাতালে আছি।

ট্রলার মাঝি আলকাচ বলেন, সমুদ্রে পড়ে গেলে আমাকে একটি ট্রলারে উঠিয়ে নেয়। পরে অন্যদের অনেক খোঁজাখুঁজির পরে আজ সংবাদ পাই তারা তুফানিয়া নামক একটি চড়ে ওঠেন।

কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে কমিউনিটি মেডিকেল অফিসার রিয়াজ হোসেন বলেন, আহত অবস্থায় সকালে ৩ জেলে হাসপাতালে আসেন তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে তবে সকলেই সুস্থ রয়েছেন। 

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, এ বিষয়ে আমাদের কেউ অবগত করেনি। বর্তমানে সমুদ্র বেশ উত্তাল রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১৮ ঘন্টা সমুদ্রে ভেঁসে বেঁচে ফিরলেন কুয়াকাটার ৪ জেলে

আপডেট সময় : ০৪:৩৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫