ঢাকা ১১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জমি দখলের বিষয়ে মুখ খুললেন এনসিপি নেতা ও কনটেন্ট ক্রিয়েটর কাফি কলাপাড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ, গ্রেফতার-১ ঠিকাদারির নামে প্রতারণার অভিযোগে অভিযুক্ত প্রণব শাখারি গোপাল কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা কাফির বিরুদ্ধে বিদ্যালয়ের জমি দখল রাস্তা নির্মাণের অভিযোগ কলাপাড়ায় “প্রাণ সংহতি” সম্মাননা পেলেন এসিল্যান্ড। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে পায়রা বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল, রাসেল সম্পাদক নির্বাচিত হায়াতো ও মোকো এডিশন স্মার্টওয়াচ এবং হেডফোন আনল ওরাইমো বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৬ জেলেকে খুঁজতে নৌবাহিনীর ‘বানৌজা গোমতি’র উদ্ধার অভিযান মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা ঘোষনার প্রস্তুতির খবরে উপকূলে উৎসবের আমেজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চান মুফতি হাবিবুর রহমান মিছবাহ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:২৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় সংসদের ১১৪, পটুয়াখালী-৪ আসনে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী হিসেবে মনোনয়ন পেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চান বিশিষ্ট ইসলামী বক্তা মুফতি মো. হাবিবুর রহমান মিছবাহ। দলের মনোনয়ন বঞ্চিত হলেও দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই নির্বাচনে কাজ করতে চান তিনি। গত সোমবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান মিলনায়তনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে এক মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ইসলামী শাসনতন্ত্র আন্দোলন’র মহিপুর থানা শাখার সিনিয়র সদস্য মো. হাবিবুর রহমান মিছবাহ আরও বলেন, ‘পীর সাহেব চরমোনাই’র ডাকে আগামী ২৮ জুন ঢাকার রাজপথে সমাবেশের ডাক দেয়া হয়েছে। এ সমাবেশ থেকে রাষ্ট্রযন্ত্রের সংস্কার, সুষ্ঠু নির্বাচন, ফ্যাসিবাদের বিচার সহ আগামীর বাংলাদেশ বিনির্মাণের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা আসবে।’

এর আগে প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা সহ কর্মসংস্থান, এগ্রো কৃষি ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে দেন ক্লাবের আহ্বায়ক মো. হুমায়ুন কবির ও সদস্য সচিব এসএম মোশারেফ হোসেন মিন্টু।

পরে হাবিবুর রহমান মিছবাহ স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় করেন। এ সময় কলাপাড়ায় কর্মরত প্রিন্ট, অনলাইন নিউজ পোর্টাল ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চান মুফতি হাবিবুর রহমান মিছবাহ

আপডেট সময় : ০৪:২৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫