ঢাকা ০৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

হত্যাসহ ১৪ মামলার আসামি টুমন গ্রেপ্তার।

শিহাব উদ্দিন টোকন, নাটোর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৫৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ ১৬৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের লালপুরের আওয়ামী লীগ নেতা মনজুর রহসান মঞ্জু হত্যা মামলার প্রধান আসামি হাসান আলী টুমনকে (৪৫) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
সোমবার (১৬ জুন ২০২৫) নাটোর ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।
রোববার (১৫ জুন) দিবাগত রাতে ঢাকার মোহাম্মদপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নাটোর ডিবি অফিসে নিয়ে আসা হয়।
গ্রেপ্তারকৃত হাসান আলী টুমন উপজেলার গোপালপুর পৌরসভার শিবপুর (খাঁ পাড়া) গ্রামের মোজাফফর হোসেনের ছেলে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৩০ এপ্রিল দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মঞ্জু উপজেলার গোপালপুর পৌরসভার আজিমপুর রেলস্টেশনে রবিউল ইসলামের কনফেকশনারি দোকানের সামনে ছিলেন। এ সময় তিনটি মোটরসাইকেলে অজ্ঞাতনামা চার-পাঁচজনের একটি দল এসে তাৎক্ষণিক মনজুর রহমান মঞ্জুর মাথা ও পেটে গুলি করে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

তিনি গোপালপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন।
এ ঘটনায় নিহত মঞ্জুর ভাই মাসুদ রানা বাদী হয়ে (২ মে ২০২৪) হাসান আলী টুমনসহ ১৬ জনের নামসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে অভিযুক্ত করে লালপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে আত্মগোপন করেন টুমন। তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার বিকেলে জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হয়। নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, টুমনের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি ও নাশকতার ১৪টি মামলা রয়েছে। সে আর কোনো ঘটনার সাথে জড়িত কিনা সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

২০১৮ সালের ২৮ ডিসেম্বর গোপালপুর পৌর যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহারুল ইসলামকে নর্থ বেঙ্গল সুগার মিলের ১ নম্বর ফটকের সামনে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মনজুর রহমান মঞ্জু সেই হত্যা মামলার প্রধান আসামি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হত্যাসহ ১৪ মামলার আসামি টুমন গ্রেপ্তার।

আপডেট সময় : ০৩:৫৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫