ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জমি দখলের বিষয়ে মুখ খুললেন এনসিপি নেতা ও কনটেন্ট ক্রিয়েটর কাফি কলাপাড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ, গ্রেফতার-১ ঠিকাদারির নামে প্রতারণার অভিযোগে অভিযুক্ত প্রণব শাখারি গোপাল কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা কাফির বিরুদ্ধে বিদ্যালয়ের জমি দখল রাস্তা নির্মাণের অভিযোগ কলাপাড়ায় “প্রাণ সংহতি” সম্মাননা পেলেন এসিল্যান্ড। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে পায়রা বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল, রাসেল সম্পাদক নির্বাচিত হায়াতো ও মোকো এডিশন স্মার্টওয়াচ এবং হেডফোন আনল ওরাইমো বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৬ জেলেকে খুঁজতে নৌবাহিনীর ‘বানৌজা গোমতি’র উদ্ধার অভিযান মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা ঘোষনার প্রস্তুতির খবরে উপকূলে উৎসবের আমেজ

হত্যাচেষ্টার অভিযোগে হাসিনা-জয়সহ ২২২ জনের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৫৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫ ৮৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় গুলি করে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ২২২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার ভুক্তভোগী সোহেল রানা (৩৮) বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলাটি দায়ের করেন।

শুক্রবার মামলার এজাহার আদালতে আসে, যা ঢাকার মহানগর হাকিম সেফাতুল্লাহ গ্রহণ করেন। বিচারক আগামী ২০ জুলাইয়ের মধ্যে মামলার বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মোহাম্মদপুর থানার আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান মামলার এসব তথ্য দেন।

মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন– আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও ডা. দীপু মনি, কণ্ঠশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম, অভিনেত্রী শমী কায়সার, ডিএমপির সাবেক ডিবিপ্রধান হারুন অর রশিদ।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, জুলাই আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট দুপুর আড়াইটার দিকে মোহাম্মদপুর থানাধীন তিন রাস্তার মোড়ে ময়ূর ভিলার সামনে মিছিলে অংশ নেন সোহেল রানা। এসময় শেখ হাসিনা সরকারের নির্দেশে পুলিশ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। তাদের ছোঁড়া গুলিতে আহত হন সোহেল রানা। এরপর তিনি হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নেন।

চিকিৎসার জন্য দীর্ঘ সময় হাসপাতালে থাকার কারণে মামলা করতে দেরি হওয়ার কথা এজাহারে তুলে ধরেন সোহেল রানা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হত্যাচেষ্টার অভিযোগে হাসিনা-জয়সহ ২২২ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৮:৫৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫