ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

মহিপুরে মায়ের সাথে অভিমান করে মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি/এফ.বি/
  • আপডেট সময় : ১২:৩৫:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫ ১৬৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর মহিপুরে ফুল গাছ কেটে ফেলায় মায়ের সাথে অভিমান করে সুমাইয়া বিথী (১৩) নামে এক মাদ্রাসাছাত্রী আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (৫ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে মহিপুর সদর ইউনিয়নের নিজ-শিববাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। বিথী স্থানীয় বাসিন্দা মো. শাহ আলমের মেয়ে এবং একটি হাফেজি মাদরাসার শিক্ষার্থী ছিল।

জানা গেছে, বাড়ির আঙিনা পরিষ্কার করতে গিয়ে বিথীর মা হালিমা বেগম কয়েকটি ফুল গাছের চারা কেটে ফেলায় মায়ের উপর অভিমান করে কান্নাকাটি শুরু করে বিথী। মা নতুন করে ফুল গাছ লাগিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাকে শান্ত করার চেষ্টা করলেও তার অভিমান ভাঙেনি। সে পরিবারের অজান্তে ঘরের মাচায় গিয়ে আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। কোথাও না দেখে খোঁজাখুঁজির একপর্যায়ে বিথীর মা মাচায় গিয়ে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে বিথীকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ এসে লাশ থানায় নিয়ে যায়।

বিথীর মা হালিমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘সামান্য ফুল গাছের জন্য মেয়েটি এমন করবে তা কখনোই ভাবিনি। বলেছিলাম ওকে নতুন করে গাছ লাগিয়ে দেব। কিন্তু আমার কথা শুনলো না। ভীষণ অভিমান নিয়ে আমাদের ছেড়ে চিরতরে চলে গেল।’

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মহিপুরে মায়ের সাথে অভিমান করে মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

আপডেট সময় : ১২:৩৫:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫