ঢাকা ১২:২৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক ইলিয়াস জাবেদ কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজ শিক্ষক কর্তৃক অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষা কার্যক্রম ব্যাহত: সরকারি কাজে বাধা প্রদানের দায়ে অধ্যক্ষের মামলা। কলাপাড়ায় আগামীকাল শুরু হবে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী’-এবিএম মোশাররফ হোসেন এমপি   কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সজল গাইন বার কাউন্সিলে পরিক্ষায় উত্তীর্ণ। অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় এ্যাডভোকেট রুবেলের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

কাকরাইল থেকে ১৪ ‘তথ্য আপা’ আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০১:২০ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫ ১৯৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুই দফা দাবি নিয়ে প্রধান অতিথি ভবন যমুনার অভিমুখে অবস্থান নিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীরা। মিছিল নিয়ে কাকরাইল পর্যন্ত গেলে সেখানে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় তারা। এ ঘটনায় ১৪ জনকে আটক করা হয়েছে।

রোববার (১ জুন) দুপুরে যমুনা অভিমুখে কর্মসূচি করতে গেলে তাদের বাধা দেয় পুলিশ। এরপর কাকরাইল মসজিদ সড়কে বসে পড়ে তারা। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তারা এ মিছিল বের করেন।

এসময় তারা তাদের দু’দফা দাবি জানান। দ্বিতীয় পর্যায়ে প্রকল্পে কর্মরত সকল জনবলকে পদ সৃজনপূর্বক রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে এবং কর্মরত জনবলের কর্তনকৃত বেতন ও অন্যান্য সকল ভাতা অবিলম্বে পরিশোধ করার দাবি তুলে ধরে তারা পদযাত্রা শুরু করেন।

এসময় পুলিশ তাদের বাধা দেয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে দুইজন আন্দোলনরত নারী অসুস্থ হয়ে পড়লে তাদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

এর আগে বুধবার (২৮ মে) সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করে আসছেন তারা। বৃহস্পতিবার দিনভর বৃষ্টির মধ্যেও তারা সেখানে অবস্থান করছিলেন।

উল্লেখ্য, ২০১১ সালে পাইলট আকারে এ প্রকল্পের যাত্রা শুরু হয়। পরে ২০১৮ সালের শেষ দিকে ৪৯২টি উপজেলায় প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয়। প্রকল্পের মেয়াদ পর্যন্ত অস্থায়ী চাকরির শর্তে নিয়োগ পান ৪৯৫ জন। ২০২২ সালের ৩০ জুন প্রকল্পের মেয়াদ শেষ হয়। পরে তা দুই বছর বাড়িয়ে ২০২৪ সালের ৩০ জুন করা হয়। তবে প্রকল্প চালু রাখার দাবিতে ১৮ আগস্ট প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও ১৯ আগস্ট সচিবালয়ের সামনে মানববন্ধন করেন তারা। এরপর ১৮ সেপ্টেম্বর একনেক সভায় ২০২৫ সালের জুন পর্যন্ত এক বছরের মেয়াদ বাড়ানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কাকরাইল থেকে ১৪ ‘তথ্য আপা’ আটক

আপডেট সময় : ০৫:০১:২০ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫