ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জমি দখলের বিষয়ে মুখ খুললেন এনসিপি নেতা ও কনটেন্ট ক্রিয়েটর কাফি কলাপাড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ, গ্রেফতার-১ ঠিকাদারির নামে প্রতারণার অভিযোগে অভিযুক্ত প্রণব শাখারি গোপাল কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা কাফির বিরুদ্ধে বিদ্যালয়ের জমি দখল রাস্তা নির্মাণের অভিযোগ কলাপাড়ায় “প্রাণ সংহতি” সম্মাননা পেলেন এসিল্যান্ড। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে পায়রা বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল, রাসেল সম্পাদক নির্বাচিত হায়াতো ও মোকো এডিশন স্মার্টওয়াচ এবং হেডফোন আনল ওরাইমো বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৬ জেলেকে খুঁজতে নৌবাহিনীর ‘বানৌজা গোমতি’র উদ্ধার অভিযান মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা ঘোষনার প্রস্তুতির খবরে উপকূলে উৎসবের আমেজ

নতুন নকশার টাকা পাওয়া যাবে যে ১১ ব্যাংকে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৩:০২ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫ ২০৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক ডিজাইনে তৈরি তিনটি নতুন নোট বাজারে এসেছে। আজ (১ জুন) থেকে নির্বাচিত ১১টি বাণিজ্যিক ব্যাংকে এই নতুন নোট সরবরাহ শুরু হলেও, সাধারণ গ্রাহকরা আগামীকাল (২ জুন) থেকে এসব ব্যাংকের নির্দিষ্ট শাখা থেকে নতুন টাকা সংগ্রহ করতে পারবেন।

জানা গেছে, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, রূপালী ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংকের মাধ্যমে নতুন নোট সরবরাহ করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, নতুন নোটগুলোতে আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য সংযুক্ত করা হয়েছে। ১,০০০ টাকার নোটে জাতীয় স্মৃতিসৌধ (সামনের দিকে) ও জাতীয় সংসদ ভবনের (পেছনের দিকে) চিত্র রয়েছে। এই নোটে ১৩টি নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে।

৫০ টাকার নোটে রয়েছে আহসান মঞ্জিল ও শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রকর্ম ‘সংগ্রাম’। এতে রয়েছে ৮টি নিরাপত্তা বৈশিষ্ট্য। অন্যদিকে, ২০ টাকার নোটে রয়েছে কান্তজিউ মন্দির ও পাহাড়পুর বৌদ্ধবিহারের চিত্র, যা সজ্জিত ৫টি নিরাপত্তা বৈশিষ্ট্য দিয়ে।

সব নোটেই জলছাপ হিসেবে যুক্ত করা হয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, যা নোটের নিরাপত্তা ও সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করেছে।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, ২ জুন (রোববার) থেকে দেশজুড়ে গ্রাহকদের মাঝে নতুন টাকা বিতরণ শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নতুন নকশার টাকা পাওয়া যাবে যে ১১ ব্যাংকে

আপডেট সময় : ০২:০৩:০২ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫