ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদেশে শুরু হতে যাচ্ছে বিশেষ অভিযান: র‍্যাব মহাপরিচালক। আইফোন কিনতে বিক্রি করা সেই শিশুকে উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর কলাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী পালিত কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ, আহত-১০ রংপুরে শিক্ষক পরিবারে চার হত্যাকাণ্ড: আদালতে দুই আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি ও নেপথ্যের রহস্য গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা। কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশু পেলো শিক্ষা বৃত্তি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

কলাপাড়ায় ঝড়, জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্তদের খাদ্য সামগ্রী বিতরণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি/এস আর
  • আপডেট সময় : ১০:৪৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার দুর্গত এলাকা ঘুরে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন কলাপাড়া ইউএনও মো. রবিউল ইসলাম।

শনিবার ৩১ মে সকাল থেকে অত্র উপজেলায় নিম্নচাপের প্রভাবে ক্ষতিগ্রস্ত ১২০০ পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক মো. ইয়াসীন সাদেক, উপজেলা  দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা মো. মোকসেদুল আলম, মহিপুর ইউপি চেয়ারম্যান মো, ফজলু গাজী, লতাচাপলী ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো,মিজানুর রহমান, ধুলাসার চেয়ারম্যান মো. আব্দুর রহিমসহ স্থানীয় সরকার বিভাগের জনপ্রতিনিধি ও দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে নিম্নচাপের প্রভাব কেটে গেলেও আজ শনিবার সকাল থেকে থেমে থেমে উপকূলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ভাঙ্গা বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে । দু’দফা জোয়ারে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বেড়িবাঁধের বাইরে শত শত ঘর বাড়ি পানিতে তলিয়ে গেছে। টানা বৃষ্টি ও ভাঙ্গা বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে গ্রামের পর গ্রাম তলিয়ে রয়েছে। বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে কৃষি ও মৎস্য খাতের ব্যাপক ক্ষতি হয়েছে।

কলাপাড়া  দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা মো. মোকছেদুল আলম বলেন, আজ উপজেলার মহিপুর, লতাচাপলি, ধূলাসার, চম্পাপুর, লালুয়া, কুয়াকাটা এলাকার দুর্গত ১২০০ পরিবারের মাঝে ত্রান সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। বিতরণকৃত এ ত্রান সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ৫০০ গ্রাম চিনি, ২৫০ গ্রাম চিড়া, এক প্যাকেট বিস্কিট সহ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, পানিবন্দি ও বাড়িঘর বিধ্বস্ত ১২০০ পরিবারের মধ্যে আপাতত শুকনো খাবার বিতরণ করা হয়েছে। পরবর্তীতে সঠিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করে বরাদ্দ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কলাপাড়ায় ঝড়, জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্তদের খাদ্য সামগ্রী বিতরণ

আপডেট সময় : ১০:৪৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫